| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তৈমূর

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তিনি কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

বিস্তারিত...

নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপির সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে নির্বাচনি কাজ না করায় গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিস্তারিত...

ভালো নির্বাচন না হলে দেশ ও জনগণকে খেসারত দিতে হবে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করতে পারে। ভালো নির্বাচন নিশ্চিত না হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে।

বিস্তারিত...

গণতন্ত্রকে কাজে পরিণত করেছিলেন খালেদা জিয়া, কথায় নয়: ড. মঈন খান

বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্রের বাস্তব ও প্রাতিষ্ঠানিক চর্চাকারী একজন রাষ্ট্রনায়ক এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, নেতৃত্বের প্রতিটি স্তরে খালেদা জিয়ার চিন্তা, আচরণ ও সিদ্ধান্তে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যেত।

বিস্তারিত...

নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ কাউকে দেব না: সালাহউদ্দিন

নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না এবং কাউকে নির্বাচন এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

বিস্তারিত...

বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে হাঁটতে শুরু করেছে। স্বৈরশাসনের সময় যারা তাদের সন্তান, স্বামী বা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য এখনও কোনো সান্ত্বনা নেই। তবে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলতে চাই। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

কোকোর নাম নিয়ে কটূক্তির পুরনো ভিডিও ভাইরাল, ভুল স্বীকার করলেন আমির হামজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপর্সন খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর নাম নিয়ে ২০২৩ সালে একটি ব্যঙ্গাত্মক ওয়াজ করেছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। সম্প্রতি সেই ব্যঙ্গাত্মক বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিস্তারিত...

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে চীন–মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়।

বিস্তারিত...

হৃদরোগে আক্রান্ত মাহমুদুর রহমান মান্না, দোয়া চেয়েছে দল

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

বিস্তারিত...

শোকসভায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিট রিপোর্টারদের তীব্র নিন্দা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোকসভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি বিটে কর্মরত সব মাধ্যমের সাংবাদিকরা। শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের আচরণ সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী।

বিস্তারিত...

একটা আসনেও এনসিপির জেতার সম্ভাবনা নাই: নুর

ঐতিহাসিক ৫ আগস্টের পর দেশ পরিচালনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকলেও সময়ের পরিক্রমায় পুরোনো রাজনৈতিক ধারাই প্রাধান্য পাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এ বাস্তবতায় আসন্ন নির্বাচনে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি আসনেও জেতার সম্ভাবনা নাই। সম্প্রতি এক টক শোতে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

বিস্তারিত...

চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়।

বিস্তারিত...

ব্যবসা এবং অর্থনীতির উন্নয়নে খালেদা জিয়ার অবদান সুদূরপ্রসারী: সিমিন রহমান

আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান বলেছেন, বাংলাদেশে ব্যবসা এবং অর্থনীতির উন্নতির জন্য খালেদা জিয়ার অবদান ছিল সুদূরপ্রসারী। নব্বইয়ের দশকে খালেদা জিয়ার বাজারমুখী নীতির ফলে বেসরকারি খাত, বাণিজ্য ও বিনিয়োগে গতি আসে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দু

বিস্তারিত...

২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল বেলস পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল

বিস্তারিত...

খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: অধ্যাপক এফ এম সিদ্দিকী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় ‘উইলফুল নেগলিজেন্স’ (ইচ্ছাকৃত অবহেলা) হয়েছে বলে উল্লেখ করেছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ভুল চিকিৎসা ও অবহেলার কারণে খালেদা জিয়ার লিভারের অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪