| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যদের প্রতিনিধি দল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

বিস্তারিত...

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তারেক রহমানের নিরাপত্তায় কোনো ধরনের ফাঁক যেন না থাকে। তারেক রহমানের নিরাপত্তা হতে হবে সম্পূর্ণ নিশ্ছিদ্র। বেহুলার বাসরঘরের মতো যেন কোনো ছিদ্র না থাকে।’ রোববার (১৯ জানুয়ারি) লালমাটিয়ায় মহিলা কলেজের পাশে ‘আমরা বিএনপির পরিবারে’র উদ্যোগে তারেক রহমানের নির্দেশনা

বিস্তারিত...

দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না। মানুষের পাশে গিয়ে দাঁড়ানো সব থেকে বড় রাজনীতি। রাজনীতি হওয়া উচিৎ দেশের মানুষের জন্য। আমরা অতীতে দেখেছি মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্যদলের বিভিন্ন কাজের সমালাচনা করছে, দোষারোপ করছে। বহুবছর ধরে রাজনীতির এই ধারাবাহিকতা চলে আসছে। তবে, একটি পরিবর্তন প্রয়োজন- বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে।

বিস্তারিত...

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির

বিস্তারিত...

নির্বাচন কমিশনের ওপর শতভাগ আস্থা বিএনপির: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন যোগ্যতার ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং বিএনপি কমিশনের ওপর শতভাগ আস্থা রাখে।

বিস্তারিত...

ইসির সামনে দ্বিতীয় দিনের অবস্থান শুরু করলো ছাত্রদল

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এক রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদলের নেতারা ইসির সামনে জমায়েত শুরু করেন। পরে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত থেকে কর্মসূচি চালান।

বিস্তারিত...

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতা-কর্মীরা রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গণতান্ত্রিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সমাবেশে মৃগেন হাগিদের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। দলটির সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন বলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

বিস্তারিত...

এনসিপি নির্বাচনে যাবে কিনা চিন্তাভাবনা করছে: আসিফ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা, এখন সেটি বিবেচনা করার সময় এসেছে। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে: তাহের

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা থাকলেও একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া জোটে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের সম্মানে জামায়াতে ইসলামী সেখানে কোনো প্রার্থী দেবে না বলেও জানান তিনি।

বিস্তারিত...

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ‘ফেনী বন্ধু পরিষদ ঢাকা’র দোয়া মাহফিল

ফেনী বন্ধু পরিষদ, ঢাকার উদ্যোগে সাবেগ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আসরের নামাজের শেষে ঢাকাস্থ ফেনী সমিতির মিলানায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ফেনী বন্ধু পরিষদ-ঢাকা’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এম খুরশিদ আলম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত

বিস্তারিত...

তারেক রহমানের সঙ্গে ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস।

বিস্তারিত...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার ৩ কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা

কুষ্টিয়া সদর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রবিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি নিজেই এই হুমকির কথা লিখেছেন।

বিস্তারিত...

রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ‘মব’ সৃষ্টির অভিযোগ উঠেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত চিঠিটি গত শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো হয়।

বিস্তারিত...

বেগম জিয়ার পদক্ষেপ অনুসরণ করা হয় নাইজেরিয়ায়: জাইমা রহমান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষায় নেয়া পদক্ষেপ নাইজেরিয়ায় অনুসরণ করা হয় বলে জানিয়েছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী : নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ব্যারিস্টার জাইমা রহমান বলেন, দাদু যখন গ

বিস্তারিত...

যুমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। দলের অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪