| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জনরায় নিয়ে যে ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে দিল্লি

সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন,‘বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই হওয়া উচিত বলে মনে করে ভারত। সেই নির্বাচনে জনরায় (পপুলার ম্যান্ডেট) নিয়ে যে ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে দিল্লি।’

বিস্তারিত...

বিক্ষোভে উত্তাল জর্জিয়া, প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনায় স্থবিরতা ও গত বছরের নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জর্জিয়ায়। এ নিয়ে দেশটির রাজধানী তিবলিসিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা সম্প্রতি প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি: 'গোপন চুক্তি' নিয়ে বিতর্ক

ঋণগ্রস্ত পাকিস্তানের খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নের জন্য সম্প্রতি একটি মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর, পাকিস্তান এই প্রথমবার বিরল খনিজ এবং গুরুত্বপূর্ণ ধাতুর একটি চালান মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। সোমবার 'ডন'-এর প্রতিবেদন অনুসারে, নমুনা হিসেবে পাঠানো এই চালানে রয়েছে অ্যান্টিমনি, কপার কনসেনট্রেট এবং নিওডিমিয়াম ও প্রাসেওডিমিয়ামের মতো বিরল মৃত্তিকা উপাদান।

বিস্তারিত...

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে তিন বিজ্ঞানী মেরি ই ব্রানকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি নোবেল পুরস্কার পেয়েছেন । চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। শরীরের প্রতিরোধ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া—‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ নিয়ে তাঁদের যুগান্তকারী গবেষণার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

নির্বাচনে ক্ষমতায় যেই আসুক দিল্লি তার সঙ্গেই কাজ করবে : ভারতের পররাষ্ট্র সচিব

ভারত প্রত্যাশা করে বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক। ভারত মনে করে,যত দ্রুত নির্বাচন হবে ততই ভাল হবে । ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি , সোমবার ( ৬ অক্টোবর) সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিক্যাব সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা জানান । তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, সেটা বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ, সিভিল সোসাইটিকে ঠিক করতে হবে, নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখেই নিশ্চয় বাংলাদেশ নিজেদের নির্বাচন আয়োজন করবে।

বিস্তারিত...

ক্যাবিনেট ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী

ক্যাবিনেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার। সোমবার (৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ঘণ্টার বৈঠকের পর এলিসি প্রাসাদ তার পদত্যাগের ঘোষণা দেয়। মাত্র ২৬ দিন আগে, ফ্রাঁসোয়া বায়রু সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু নতুন ঘোষিত মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে।

বিস্তারিত...

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনি হুথি বাহিনী রোববার ভোরে ইসরায়েলের বিরুদ্ধে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল—রামলা, বে’র ইয়াকোভ, লড, রেহোভত, মোদিইন ও লাচিশ—সহ পশ্চিম তীর ও কেন্দ্রীয় অংশে সাইরেন বাজিয়ে জনজীবন উত্তাল করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দ্রুত উত্তরে ঘটিয়ে দাবি করে যে, তারা ওই ক্ষেপণাস্ত্রটি সনাক্ত করে আকাশে ভূপাতিত করেছে এবং আকাশপথে যোগাযোগ নিয়ন্ত্রণ বন্ধ রাখে। বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে কার্যকরী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান সেনাপ্রধান ও মন্ত্রীদের হুমকির লড়াই,একে অপরকে মানচিত্র থেকে মুছে দেবার হুঁশিয়ারি

ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কড়া হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সম্প্রতি ভারতকে "তাদের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নীচে চাপা দেওয়া হবে" বলে হুমকি দিয়েছেন। এর আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্টভাবে সতর্ক করেছিলেন যে যদি পাকিস্তান রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ না করে, তবে বিশ্বের মানচিত্র থেকে ইসলামাবাদ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ভারতের শীর্ষ নিরাপত্তা মহলের এই শক্তিশালী বিবৃতিগুলিতে পাকিস্তান স্পষ্টতই উদ্বিগ্ন।

বিস্তারিত...

ট্রাম্প–নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ

গাজার যুদ্ধ শাসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—দুজনের মধ্যে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপের খবর পাওয়া গেছে। ট্রাম্প যেখানে হামাসের আংশিক সম্মতিকে “বিজয়” হিসেবে দেখেছেন, সেখানে নেতানিয়াহু সেটিকে অবমূল্যায়ন করেছেন। সূত্র মতে, হামাস যখন মার্কিন শান্তি প্রস্তাবে আংশিকভাবে সম্মতি জানায়, তখন ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে বলেন —“this is a positive step” তবে নেতানিয়াহু সেই প্রস্তাবকে “উদযাপনযোগ্য কিছু নয়” বলে অভিহিত করেন এবং জানান —“এর কোনো অর্থ নেই।”

বিস্তারিত...

ফ্লোরিডা উপকূলে পাওয়া গেল ১২ কোটি টাকার গুপ্তধন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকার সাগরের তল থেকে থেকে এক হাজারের বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা উদ্ধার করেছেন একদল ডুবুরি । এর বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। ১৭১৫ সালে এসব জায়গা থেকে গুপ্তধন বোঝাই করে স্পেনে যাওয়ার পথে ঝড়ে ডুবে যায় ১১টি জাহাজ। সেই সঙ্গে সাগরের নিচে চাপা পড়ে এসব সম্পদ।ধারণা করা হচ্ছে, মুদ্রাগুলো তৈরি হয়েছিল বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশে।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত বেড়ে ৫৪

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪-এ দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের খোঁজে কাজ চালাচ্ছে।

বিস্তারিত...

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভইউরোপের বিভিন্ন দেশে

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে ইউরোপের বিভিন্ন দেশে। রোববার ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানানো হয় ইউরোপ জুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে। শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেয়। তারা ডাচ সরকারকে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়।-শাফাক নিউজ

বিস্তারিত...

ফ্লোটিলা অভিযাত্রী গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জনকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

সুইডেনের পরিবেশ আন্দোলন ও রাজনৈতিক কর্মী গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৫৬ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের টেলিভিশন সংবাদমাধ্যম আই ২৪ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোটিলা অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন—তাদেরকে এবং গ্রেটাসহ ১৬৫ জন অভিযাত্রীকে একটি বিশেষ বিমানে গ্রিসে পাঠানো হচ্ছে।

বিস্তারিত...

ভারতে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন, নিহত ৮

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সরকারি সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আটজন আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে রাতে হাসপাতালটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

বিস্তারিত...

গাজা শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান ট্রাম্পের

দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৬ অক্টোবর) মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। মধ্যস্থতাকারীরা একত্রিত হলে গাজা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় জড়িত সবাইকে ‌দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪