| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এইডস আক্রান্ত হয়েছেন জাকির নায়েক?

ভারতের বিতর্কিত ধর্মীয় আলোচক ডঃ জাকির নায়েক মরনব্যাধি এইডসে আক্রান্ত হয়েছেন, এমন একটি খবর ঘুরছে সামাজিক মাধ্যমে। গত দুই সপ্তাহ ধরে এমন খবর প্রকাশ হয়েছে ভারত ও পাকিস্তানের বেশকিছু গণমাধ্যমে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, ডঃ জাকির নায়েক এবং তার কন্যা জিকরা নায়েক এইডসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এতে প্রশ্ন উঠেছে জাকির নায়েক কি সত্যিই এই মারণব্যধিতে আক্রান্ত হয়েছেন!

বিস্তারিত...

গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে।

বিস্তারিত...

আরসিইপি বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশসহ ৪ রাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও চিলি। দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর কর্মকর্তারা বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

বিক্ষোভ-সহিংসতায় উত্তাল লাদাখ,কারফিউ জারি

ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় লেহ শহরে কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

উত্তর কোরিয়ার কাছে ২ টন ইউরেনিয়াম মজুদ আছে: দ. কোরিয়া

উত্তর কোরিয়ায় প্রায় দুই হাজার কিলোগ্রাম (প্রায় দুই টন) উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং সাংবাদিকদের এই তথ্য জানান। এএফপি-এর প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।

বিস্তারিত...

গাজার ত্রাণবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাবে স্পেন

গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বিস্তারিত...

ভারতে প্রথমবারের মতো রেলভিত্তিক লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভিন্ন মাত্রা অর্জন করেছে ভারত।

বিস্তারিত...

ইয়েমেন থেকে ইসরায়েলে এবার ভয়াবহ হামলা

ইসরেয়েলের ওপর ফের হামলা হয়েছে ইয়েমেন থেকে। অন্যান্যবারের তুলনায় এবারের হামলাটির ভয়াবহতা ছিল অনেকটাই বেশি। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির উদ্ধারকর্মীরা।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভেনেজুয়েলা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭.৮ কিলোমিটার। খবর আল জাজিরার।

বিস্তারিত...

আর্সেনিক প্রয়োগে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা

সময়টা ১৯২৯ সালের ডিসেম্বর, হাঙ্গেরির ছোট শহর সলনোকের একটি স্থানীয় আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। মামলাটি কাছের নাগিরেভ গ্রামকে কেন্দ্র করে, যেখানে স্বামীদের ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল কয়েক ডজন নারীকে। নিউইয়র্ক টাইমস সে সময় প্রতিবেদন প্রকাশ করেছিল যে পুরুষদের বিষ প্রয়োগের অভিযোগে প্রায় ৫০ জন নারী বিচারের মুখোমুখি হচ্ছেন।

বিস্তারিত...

পাবজির প্রভাবে মা, ভাই ও দুই বোনকে হত্যা, ১০০ বছরের কারাদণ্ড কিশোরের

অনলাইন গেম পাবজির প্রভাবে মা, ভাই ও দুই বোনকে নৃশংসভাবে হত্যার দায়ে এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের লাহোর সেশন কোর্ট। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ তার রায়ে অভিযুক্ত কিশোরকে ৪০ লাখ রুপি জারিমানাও করেছেন

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ অন্তত ১০০০ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে দেয়া খাদ্যে বিষক্রিয়ায় এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্তারিত...

ট্রাম্পের মত পাল্টানোর পর যুদ্ধ চালানোর ঘোষণা মস্কোর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সহায়তায় রাশিয়ার দখল করা সব ভূখণ্ড ফেরত পেতে পারে ইউক্রেন। এটি ইউক্রেন নীতিতে তার আগের অবস্থান থেকে নাটকীয় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিরোধিতা করেছেন ।

বিস্তারিত...

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করতে হবে।

বিস্তারিত...

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ৮৫

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে নিহত হয়েছেন আরও ৮৫ জন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে আল-আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় ১২ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন সাত নারী ও দুই শিশু।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪