| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহের কোটচাঁদপুর জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ১৫:০৭:০৭:অপরাহ্ন  |  ৯৬৩ বার পঠিত
ঝিনাইদহের কোটচাঁদপুর জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে

 কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি : বোধবার ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার পালিত হবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রা। এদিনই মাসি গুণ্ডিচার বাড়ি যাত্রা করবেন তিন ভাই বোন।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। শাস্ত্রে আছে ‘রথস্থ বাম নং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে।’ রথের উপরে খর্বাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি ধরে টানা মহাপুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃত।

প্রাচীন ভারতীয় গ্রন্থ ‘ব্রহ্মাণ্ডপুরাণ’ও ‘পদ্মপুরাণে’ও এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। ওড়িশায় পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগদ্বিখ্যাত।‘পুরুষোত্তম ক্ষেত্র’বা ‘শ্রীক্ষেত্র’বলতে পুরীকেই বোঝায়।

জ্যৈষ্ঠে স্নান-যাত্রায় ও আষাঢ়ে রথের সময় বিশেষ জাঁকজমকের সঙ্গে পূজিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তিন জনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় এই রথ তিনটি। রথের আগে জেনে নেওয়া যাক এই তিনটি রথের বৈশিষ্ট্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪