ভারতের ছত্তিশগড় হাইকোর্ট সম্প্রতি একটি যুগান্তকারী রায় দিয়েছেন। এই রায়ে প্রমাণিত হয়েছে, ন্যায়বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার করা হয় না।
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে খুশি হয়নি মিশর। দেশটির সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, মিশরকে রেখে সৌদি কেন পাকিস্তানের সঙ্গে চুক্তি করলো?
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল (২৩ সেপ্টেম্বর) আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার রাজ্য মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভকারীদের প্রতিবাদ সহিংস রূপ নিলে ৪ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হয়েছে। বিক্ষোভকারীরা লেহ শহরের স্থানীয় বিজেপি অফিসে আগুন ধরিয়ে দেয় এবং একটি গাড়িও পুড়িয়ে দেয়।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামসেন রোডের একটি অংশ দেবে গেছে। এতে করে ভাজিরা হাসপাতালের সামনে ১৬০ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে রাস্তায় ধস নামে। গর্তটি প্রায় ১০০ ফুট প্রশস্ত। ভাজিরা হাসপাতালের সামনের রেলস্টেশনের সামনে গর্তটি তৈরি হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে সবার আগে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে। গেল মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসাবে প্রতি মাসে ১১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। খবর এএফপির।
পাকিস্তান ও সৌদি আরবের সদ্যস্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাড়ছে ভারতের অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, তাৎক্ষণিক সামরিক হুমকি না থাকলেও এই পদক্ষেপ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তাদের আর্টেমিস মিশনের প্রথম মানববাহী মহাকাশযান ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই চাঁদ ঘুরে ফিরে আসতে পারে, যা পূর্ব পরিকল্পনার চেয়ে কয়েক মাস আগেই হতে চলেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন; বরং এটি দেশকে ক্ষতিগ্রস্ত করে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ মন্তব্য করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে নোবেল শান্তি পুরস্কারের কোনো সম্ভাবনা নেই। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাত বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ তৈরি করতে হবে এবং এই মুহূর্তে কার্যকর ভূমিকা নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের পর এই স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও।
তাইওয়ানে সুপার টাইফুন রাগাসার প্রভাবে একটি হ্রদের পানি উপচে পড়ায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছে আরও ১২০
তিনি বলেন, গাজায় যে গণহত্যা চলছে, যেখানে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। তা নির্মমভাবে অব্যাহত আছে।