| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ক্রিকেট দলে একজন হামজা দরকার,মন্তব্য আকরাম খানের

বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স এখন ‘হ্যালির ধূমকেতু’র মতো। এক ম্যাচ জ্বলে ওঠে তো, দীর্ঘদিন থাকে শীতনিদ্রায়। নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজরা ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক মাধ্যমে তাদের নিয়ে চলে ব্যঙ্গ-বিদ্রুপ।

বিস্তারিত...

আইসিসি র‍্যাংকিংয়ে বড় অগ্রগতি হৃদয়-সাকিবের

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্স ভালো না হলেও এই সিরিজে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন জাকের আলি। সেটার প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়ে।

বিস্তারিত...

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে লঙ্কানদের দুঃসংবাদ

আগামী ১০ জুলাই থেকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজ মাঠে গড়ানোর আগেই দুঃসংবাদ পেল লঙ্কানরা। শুরুর আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন ভানিন্দু হাসারাঙ্গা।

বিস্তারিত...

গিলের ঐতিহাসিক লাফ,টেস্ট ব্যাটিংয়ে শীর্ষে ব্রুক

এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দাপুটে জয়ের পর আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এসেছে বড় পরিবর্তন। নতুন করে শীর্ষে উঠে এসেছেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।

বিস্তারিত...

বয়সের ছাপেই অবসর, অবশেষে মুখ খুললেন কোহলি

মাস দুয়েক আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় তারকা ব্যাটারের আচমকা এমন সিদ্ধান্তে চমকে গিয়েছিল ক্রিকেট দুনিয়া। কিন্তু কেন হঠাৎ অবসরের মতো সিদ্ধান্ত—টেস্ট খেলার ধকল সামলাতে পারছেন না, নাকি ‘বাধ্য’ করা হয়েছে; এ নিয়ে জল্পনা কম হয়নি। অবশেষে বুঝিয়ে দিলেন বয়স হয়েছে বলেই ক্রিকেটের লম্বা ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি।

বিস্তারিত...

আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশের যুবারা

বিস্তারিত...

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সি ফাঁস!

এটাই আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি হতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস

বিস্তারিত...

ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল বাংলাদেশ

হার দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

বিস্তারিত...

থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না ইমন

২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান তুললেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। তৃতীয় ওভারের শেষ বলে ফিরেছেন তানজিদ হাসান তামিম। ১৩ বলে ১৭ রান করা এই ওপেনারকে বোল্ড করেছেন আসিথা ফার্নান্দো। তাতে ১৯ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

বিস্তারিত...

শান্ত ফিরলেন শূন্য রানে, শুরুতেই চাপে বাংলাদেশ

২৮৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারে ১৫ রান তুললেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওভারের শেষ বলে ফিরেছেন তানজিদ তামিম। ১৩ বলে ১৭ রান করা এই ওপেনারকে বোল্ড করেছেন আসিথা ফার্নান্দো।

বিস্তারিত...

দারুণ বোলিংয়ে লঙ্কানদের ২৮৫ রানে আটকাল টাইগাররা

একটা সময় মনে হচ্ছিল, শ্রীলঙ্কার রান ৩০০-৩৫০ হয়ে যাবে। ৪০ ওভার পর্যন্ত তেমন অবস্থানেই ছিল লঙ্কানরা। তবে শেষের দিকে ভালো বোলিং করেছে টাইগাররা। ফলে স্বাগতিকদের আটকে রাখা গেছে ৭ উইকেটে ২৮৫ রানে। অর্থাৎ সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৮৬।

বিস্তারিত...

ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন আজ

বিশ্বকাপ আসবে, যাবে। ব্রাজিল হয়তো একটা সময় হেক্সাও পূরণ করে ফেলবে। কিন্তু সে যন্ত্রণা কি ভোলা যাবে! ৮ জুলাই যে ব্রাজিলের ফুটবলে দগদগে এক ঘা। ব্রাজিলের ইতিহাসেই সবচেয়ে লজ্জার দিন।

বিস্তারিত...

যেখানে রাবাদা-সিরাজদের ছাড়িয়ে তাসকিন

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দল জিততে না পারলেও দুর্দান্ত বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। ১০ ওভার বল করে ২ মেডেনসহ ৪৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট। আজ সিরিজের শেষ ওয়ানডে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও রান দেওয়ায় ছিলেন মিতব্যয়ী; দিয়েছেন ২৫টি রান।

বিস্তারিত...

তানভীর ও মিরাজের উইকেটের পর কুশল মেন্ডিসের ফিফটি

তানভীর ইসলাম আর মেহেদী হাসান মিরাজ দুই সেট ব্যাটার পাথুম নিশাঙ্কা আর কামিন্দু মেন্ডিসকে ফেরালেও কুশল মেন্ডিসের ফিফটিতে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ৫৮ বলে ফিফটি হাঁকিয়েছেন কুশল।

বিস্তারিত...

শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ

মাদুশকার বিদায়ের পর কুশলের সাথে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। ১৫তম ওভারে নিশাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন তানভীর। এরপর সেট ব্যাটার কামিন্দু মেন্ডিসকে শ্রীলঙ্কার ঠিক ১০০ রানে ফিরিয়েছেন মেহেদী মিরাজ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪