ছেলেদের ফুটবলের নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এতে বাংলাদেশ ১৮৪ থেকে ১৮৩তম স্থানে এসেছে।
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের সেই অচেনা রহস্য এবার উইকেটে নামার আগেই বড় প্রশ্ন তৈরি করেছে। সফররত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি সরাসরি জানালেন, তিনি আগে এমন ধরনের পিচের সম্মুখীন হননি। সিরিজের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিপক্ষই যখন উইকেটকে অস্বাভাবিক বলছে, তখন বাংলাদেশের কাঁধে চাপ বেড়ে যায়—বিশেষত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতার শর্ত নিয়ে দুশ্চিন্তার এই সময়টাতে।
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আবারও ইউরোপিয়ান ফুটবলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি ডিসেম্বরেই শেষ হবে। এরই মধ্যে ইতালিসহ ইউরোপের কয়েকটি বড় ক্লাবের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তার পক্ষ থেকে।
আগামী নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। ডিসেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ৩০ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল। ঢাকায় পৌঁছানোর পরই দলটি সরাসরি কক্সবাজারে যাবে, যেখানে অনুষ্ঠিত হবে পুরো সিরিজের ম্যাচগুলো।
রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশে বসতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের আসর। কাবাডিকে ঘিরে দীর্ঘদিন পর আন্তর্জাতিক অঙ্গনে বড়সড় আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আগামী বছরের ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে আগ্রহ আকাশছোঁয়া। ফিফা জানিয়েছে, ইতিমধ্যে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরু হওয়ার পর এটি ছিল প্রথম আনুষ্ঠানিক আপডেট।
কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চিলির স্তাডিও ন্যাশিওনাল জুলিও মার্টিনেজ প্যারাডানোসে অনুষ্ঠিত সেমিফাইনালে যুবা আলবিসেলেস্তেরা ১–০ গোলে জয় পায়।
ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলায় উপজেলার গাজীরটেক ইউনিয়ন একাদশ ২-০ গোলে চর হরিরামপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি টাইগ্রেসরা। এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল।
২০২৪ সালের মার্চে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। সেই সফরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিলেন অ্যালিসা হিলি-এলিসা পেরিরা। ১৮ মাস আগে খেলা সেই সিরিজে সফরকারী হিসেবে নেমেও অজি মেয়েরা ৩-০ ব্যবধানে একপেশে জয় পেয়েছিল। সেই স্মৃতি নিয়েই এবার তারা বাংলাদেশকে মোকাবিলা করার কথা জানিয়েছে।
বড়দের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনার তরুণরা। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে রিশাদ হোসেন বলেছিলেন, শেষ ম্যাচটা জিতে ভালোভাবে দেশে ফিরতে চান তারা। কিন্তু সেই আশাটাও পূরণ হয়নি। আফগানিস্তানের বিপক্ষে তিন
২০১০ বিশ্বকাপে সর্বশেষ আয়োজক হিসেবে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ১৪ বছর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরে এসেছে বাফানা বাফানারা। মঙ্গলবার রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে তারা ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাছাইপর্বে অননুমোদিত খেলোয়াড় মাঠে নামানোর জন্য তিন পয়েন্ট কাটা গেলেও, তবুও তারা গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
বয়স ৪০ ছাড়িয়েছে। কিন্তু গোল-ক্ষুধা একটুও কমেনি তার। এইতো গত রাতে ফের ম্যাজিক! বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও তার জোড়া গোলও নিশ্চিত করতে পারেনি পর্তুগালের বিশ্বকাপ। শেষ মুহূর্তের গোল হজম করে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলে ড্র করায় এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে রোনালদোদের।