এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচ খেলতে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা হংকং পৌঁছে গেছেন।
বিশ্বকাপে জয় দিয়ে দারুণ শুরু করলেও টানা দুই ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে হারাতে পারলেও ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ডের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (১০ অক্টোবর) মুখোমুখি হয়েছে নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে। বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে বাংলাদেশকে করতে হবে ২২৮ রান।
এশিয়া কাপ ফাইনালের দুই সপ্তাহ পার হলেও ট্রফি এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান কার্যালয়, দুবাইয়ে রাখা রয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে হংকং রওনা হয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশের ৩৪ জনের কন্টিনজেন্ট হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে। গতকাল হোম ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে থাকা ২৩ জনই হংকং যাচ্ছেন।
য়েম্বলিতে আবারও দারুণ ফর্মে ইংল্যান্ড। ফিফা প্রীতি ম্যাচে মাত্র ১৭ মিনিটের ঝড়ে ওয়েলসকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে থমাস টুখেলের দল। গত সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়াকে ৫–০ গোলে হারিয়ে টুখেল যুগের সেরা জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের নায়করাই এবারও ছিলেন মূল একাদশে, এবং তারা প্রত্যাশার প্রতিদান দিয়েছেন আরও এক ঝলমলে প্রদর্শনীতে।
সোমালিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপ। এমন সমীকরণ মেলাতে ৩-০ গোলের জয় আনে রিয়াদ মাহরেজের দল। তাতেই প্রায় এক যুগ পর নিশ্চিত হয় ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ।
সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই দ্বিপাক্ষিক সিরিজের জন্য গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশিত হয়েছে। আসন্ন সিরিজে বিদেশি ৩ জন ম্যাচ অফিসিয়াল থাকবেন, এর মধ্যে একজন ম্যাচ রেফারি এবং বাকি দু’জন আম্পায়ারিং করবেন।
এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে।
এশিয়ান কাপ বাছাইয়ে আজ বৃহস্পতিবার (৯ অক্টেবর) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে এ ম্যাচে জয় দরকার ছিল লাল-সবুজের দলের। তবে ম্যাচে হামজা চৌধুরির দুর্দান্ত গোলে প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হল জামাল ভূঁইয়াদের। ম্যাচের ১৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী। বক্সের ডান পাশ থেকে কোনাকুনি ফ্রি কিকে সরাসরি শট নিয়েছি
এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে মাঠে নামে এই দুই দল। হামজা চৌধুরীর গোলে ম্যাচে লিড নিয়েছে বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আজ (বৃহস্পতিবার) রাত ৮টায়মোঠে নেমেছে বাংলাদেশ ও হংকং। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে, যেখানে ঘরের মাঠে লাল-সবুজেরা শুরু করতে যাচ্ছে নতুন অভিযাত্রা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে নেই দলের নিয়মিত কয়েকজন মুখ ফাহামিদুল, সমিত ও অধিনায়ক জামাল ভুঁইয়া।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দাপটে আন্তর্জাতিক ক্রিকেটে নড়বড়ে হচ্ছে অনেক বোর্ডের ভিত। এবার সেই বাস্তবতারই এক জ্বলন্ত উদাহরণ—অস্ট্রেলিয়ার দুই তারকা প্যাট কামিন্স ও ট্রাভিস হেডকে দেওয়া ৮০ কোটি টাকার প্রস্তাব!
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আজ হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জামাল ভূঁইয়াদের সামনে।
মোহাম্মদ সালাহর জোড়া গোলে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে মিসর।