ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে দলের পারফরম্যান্স, ম্যাচ কৌশল, নেইমারের ভূমিকা এবং নরওয়ের বিপক্ষে আসন্ন লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন কার্লো আনচেলত্তি। ফোলহা দে এস. পাওলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সী এই ইতালিয়ান কোচ জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে নেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা দেন। পাশাপাশি নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর লড়াই এবং নেইমারকে ঘিরে বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি।
বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘ ৮৮ বছরের জয়ের খরা এবং ব্যর্থতার বৃত্ত অবশেষে ভেঙে চুরমার করল সুইজারল্যান্ড। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত শেষ ৩২-এর এক হাইভোল্টেজ ম্যাচে আফ্রিকান পরাশক্তি আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেছে সুইসরা।
বিশ্বকাপ ফুটবলের উত্তাপের মধ্যেই ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে আবারও আলোচনায় এসেছেন ব্যক্তিজীবন ঘিরে। স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্ত-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে খেলতে নেমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া ইতিহাসের সবচেয়ে বয়সী ফুটবলার হয়েছেন।
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এক গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রবার্তো মার্টিনেজের দল।
বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এ আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যে তাদের দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের পারফরম্যান্স দিয়ে আলোচনায় উঠে এসেছে। প্রতিপক্ষকে নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। দুই দলই ৪-২-৩-১ ফরমেশনে খেলতে নামায় মধ্যমাঠের লড়াই জমে ওঠার আভাস মিলছে।
গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বেই বিশ্বকাপের আসল লড়াই শুরু হয়—ম্যাচের আগে এমনটাই বলেছিলেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। মাঠের খেলায়ও তার প্রতিফলন দেখা গেল। অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি নিজেদের চিরচেনা ছন্দে ফেরার বার্তাও দিয়েছে স্পেন।
ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোল করে অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয় নিশ্চিত করেছে স্পেন। ৮৯তম মিনিটে মিকেল ওয়্যারজাবালের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-০ করে লা রোহা।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে অস্ট্রিয়ার বিপক্ষে ব্যবধান আরও বাড়িয়েছে স্পেন। ৬৬তম মিনিটে পেদ্রো পোরোর প্রথম আন্তর্জাতিক গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে লা রোহা।
দেশের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের নারী ক্লাব ফুটবল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশের প্রথম দল হিসেবে প্রতিনিধিত্ব করবে নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে আগামী আগস্টে মালয়েশিয়ার পথে উড়াল দেবে তারা।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই স্পষ্ট ফেভারিট। তবে ম্যাচের আগে লিওনেল মেসিকে ঘিরে একটি অপ্রত্যাশিত মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
নাটকীয়তায় ভরা ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ফোলারিন বালোগুনের গোল ও লাল কার্ড, অন্যদিকে মালিক টিলম্যানের দুর্দান্ত ফ্রি-কিক—সব মিলিয়ে ম্যাচটি ছিল ঘটনাবহুল।
বিশ্বকাপের শেষ ষোলোর রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দুই গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।