| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশ সরে দাঁড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও

ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়, তবে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের পথে যেতে পারে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) সংশ্লিষ্ট সূত্রগুলো বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জিও নিউজকে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

২০২৬ বিশ্বকাপ বয়কটের ডাক দিল জার্মানি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলসংক্রান্ত অবস্থান ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে বৈশ্বিক ক্রীড়াঙ্গনেও। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারে এমন ইঙ্গিত মিলছে বার্লিনের রাজনৈতিক অঙ্গনে।

বিস্তারিত...

বাংলাদেশের অনুরোধ না রাখার কারণ জানাল আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে ডাকা আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধের প্রসঙ্গে দিল্লির হাইকোর্ট বললেন, ‘অযথা সময় নষ্ট’

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দাবি করে, টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিষিদ্ধ করতে দিল্লির হাইকোর্টে আবেদন দাখিল করেন এক আইন বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থী। আন্তর্জাতিক ক্রিকেটেও বাংলাদেশকে নিষিদ্ধের আবেদন করেন তিনি। আবেদন খারিজ করে তাকে তিরস্কার করেছেন দিল্লির হাই কোর্ট। আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিকে

বিস্তারিত...

ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছে আইসিসি। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে

বিস্তারিত...

বিসিবির অবস্থানের সমর্থনে আইসিসিকে পিসিবির চিঠি: ক্রিকইনফো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি পাঠিয়েছে। এতে তারা স্পষ্ট জানায়, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।

বিস্তারিত...

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। হারলেও রাজশাহীর পথচলা এখানেই শেষ নয়। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা সিলেট টাইটান্সের মুখোমুখি হবে।

বিস্তারিত...

এলিমিনেটর ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর ম্যাচে টস জিতে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বিস্তারিত...

আজ নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের বুলাওয়েতে, দুপুর ১টা ৩০ মিনিটে।

বিস্তারিত...

চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে আর্সেনাল-রিয়াল মাদ্রিদ-পিএসজি-ইন্টার মিলান

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সপ্তম রাউন্ডের রাতের খেলা শুরু হচ্ছে আজ। ফুটবলপ্রেমীদের জন্য রাতের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আর্সেনাল ও ইন্টার মিলানের মুখোমুখি দ্বন্দ্ব। একই সময়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ-মোনাকো এবং প্যারিস সেন্ট জার্মেই-স্পোর্টিং লিসবন। এছাড়া রাত পৌনে ১২টায় মাঠে দেখা যাবে ম্যানচেস্টার সিটি ও গ্লিমটের লড়াই।

বিস্তারিত...

নতুন অধ্যায় শুরু, বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার জীবনের আরেকটি আনন্দঘন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি নিজেই এ সুখবর জানিয়েছেন।

বিস্তারিত...

বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের খবর ভুয়া!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হঠাৎ করেই বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানাতে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। গত ১৮ জানুয়ারি পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের মাটিতে খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান নিয়ে বাংলাদেশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয় এবং

বিস্তারিত...

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি সংক্রান্ত সব কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) বেশ আলোচনায় রয়েছে। সিলেটে বিপিএল চলাকালে সংবাদ সম্মেলন করে আকসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ঢাকা ক্যাপিটালস। তাদের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও সাইফ হাসানকে জেরা করার ঘটনাও ঘটেছে। যদিও পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।

বিস্তারিত...

আইসিসিকে আরেকটি ইমেইল পাঠাতে যাচ্ছে বিসিবি

সময় গড়ালেও বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটছে না। ভারতে ম্যাচ খেলতে না চাওয়ার সিদ্ধান্ত আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর একাধিক আলোচনা, ইমেইল আদান প্রদান ও বৈঠক হলেও বাস্তবতা বদলায়নি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনও প্রায় শূন্যের কাছাকাছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪