| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

মিজোরামের ক্রিকেটের সুপরিচিত খেলোয়াড় খাওলহরিং লালরেমরুয়াতা মাঠেই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন।

বিস্তারিত...

জার্মান ফুটবল লিগে ভারী তুষারপাতে বাতিল দুই ম্যাচ

জার্মান ফুটবলের শীর্ষ লিগে দুটি ম্যাচ বাতিল হয়েছে। ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামের নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ঘরের মানুষের এমন মন্তব্য দুঃখজনক : শান্ত

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আপত্তি প্রকাশসহ নানা ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

বিস্তারিত...

তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা, অবস্থান অপরিবর্তনীয় নাজমুলের

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নতুন বিতর্কের উদয় ঘটেছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সংশ্লিষ্ট একটি মন্তব্যকে কেন্দ্র করে। নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল যদি ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে না খেলতো, সে বিষয়ে তামিম যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সাবেক এই অধিনায়ক মূলত বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে বিষয়টি নিয়ে তাড়াহুড়া না করে আরও বিবেচনা করতে হতো।

বিস্তারিত...

বিশ্বকাপের আগে ফ্রান্স, ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা চার দলকে নিয়ে আয়োজিত ‘রোড টু ২৬’ সিরিজে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই আন্তর্জাতিক প্রীতি সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

বিস্তারিত...

শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু না হলে বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ:আসিফ আকবর

বিশ্বকাপে না খেললে বিসিবি নিষিদ্ধ হবে বা রাজস্ব হারাবে এমন আলোচনাকে ‘ভিত্তিহীন ভয়’ হিসেবে উল্লেখ করেন আসিফ আকবর।

বিস্তারিত...

তামিমকে ‘ভারতের দালাল’ মন্তব্যে ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক

সাবেক ক্রিকেটার তামিম ইকবালের ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার মন্তব্যের পর তাকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম সমালোচনার মুখে পড়েছেন।

বিস্তারিত...

সহজ ম্যাচ জটিল করে জিতল চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সহজভাবে জেতা ম্যাচকে অপ্রয়োজনীয় নাটকে ঠেলে দিয়েও শেষ হাসি হাসল চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে দরকার ছিল ১০ রান, হাতে মাত্র দুই উইকেট। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতেই দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল চট্টগ্রাম।

বিস্তারিত...

যুব বিশ্বকাপের ম্যাচ পরিচালনায় দুই বাংলাদেশী

আগামী ১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মোট ১৩টি দেশের ১৭ জন আম্পায়ার ও চার জন ম্যাচ রেফারি—সব মিলিয়ে ২১ জন ম্যাচ অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এই তালিকায় বাংলাদেশের রয়েছেন দুই জন।

বিস্তারিত...

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলার ঘটনায় বিসিবি পরিচালকের প্রতি কোয়াবের ক্ষোভ

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে

বিস্তারিত...

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, তীব্র বিতর্ক

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ঘিরে যখন দেশজুড়ে তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময় সাবেক জাতীয় অধিনায়ক ও দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম।

বিস্তারিত...

বাফুফেকে দেওয়া ২০ কোটি টাকার হিসাব চায় জাতীয় ক্রীড়া পরিষদ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের দেওয়া ২০ কোটি টাকার হিসাব না দেয়ায় কঠোর অবস্থান নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বৃহস্পতিবার বাফুফেকে তিন দিনের মধ্যে ব্যাংক হিসাব ও বিস্তারিত অর্থনৈতিক বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিস্তারিত...

মাদ্রিদ ডার্বি জয়, রিয়াল এবার ফাইনালে বার্সার সঙ্গে মুখোমুখি

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ২–১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠে গেছে। জাবি আলোনসোর দল এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে।

বিস্তারিত...

বিশ্বকাপ ইস্যুতে সংলাপের পরামর্শ তামিমের, সিদ্ধান্তে সতর্কতার আহ্বান

টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আইসিসি ও সরকারের মধ্যে তৈরি হওয়া জটিল পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, হঠাৎ কোনো মন্তব্য বা সিদ্ধান্ত নয়, বরং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়াই উচিত।

বিস্তারিত...

ওয়াসিমের ঝোড়ো ইনিংসে রাজশাহীর জয়, নোয়াখালীর হতাশার হার

বিপিএলের অভিষিক্ত দল নোয়াখালী এক্সপ্রেসের জন্য হার যেন পিছুই ছাড়ছে না। প্রথম পাঁচ ম্যাচের পর ষষ্ঠ ম্যাচেও ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটের হারে টানা ষষ্ঠ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতেই রইল নোয়াখালী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪