লিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগে অভিনেত্রী বিদ্যা বালানকে তার কর্মজীবনের শুরুতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটা সময় ছিল যখন চলচ্চিত্র নির্মাতারা একজন অভিনেত্রীকে ‘অশুভ’ বলে দাগিয়ে দিয়েছিলেন। নীরবে একের পর এক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যা বালান।
পিছনে নীল সমুদ্র। নোনা জলরাশিকে সাক্ষী রেখে স্বামীকে ঠোঁটঠাসা চুমু। সোশাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সুসংবাদ শুনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
নব দম্পতিদের বাসর ঘর কিংবা বাসর রাত নিয়ে কতো কতো গল্প রয়েছে। বরের জন্য রয়েছে ‘বাসর রাতে বিড়ার মারার’ মতো প্রবাদ বাক্যও। তবে আসছে ঈদে এসব ছাপিয়ে নতুন এক বাসর রাতের গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ও চিত্রনাট্যকার সাগর জাহান।
দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এখন শুধু নায়িকা পরিচয়েই সীমাবদ্ধ নন, ধীরে ধীরে একজন গায়িকা হিসেবেও দর্শকদের নজর কাড়ছেন। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি সামাজিকমাধ্যমে ‘কান্তারা’খ্যাত অভিনেত্রী রুক্মিণী বসন্তের বিকিনি পরা ছবি ও ভিডিও ভাইরাল হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তার দাবি, অসৎ উদ্দেশ্যে তার ছবি এবং ভিডিও এআই দিয়ে তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নিজের শৈশবের একটি কষ্টকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, ছোটবেলায় তিনি আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন, যা আজও তাকে মানসিকভাবে প্রভাবিত করে।
১৯৯৪ সালের এক ভয়াল ডিসেম্বর। পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষ করে যখন এক চিলতে আনন্দের খোঁজে ছোট চাচার হাত ধরে ঢাকায় বেড়াতে গিয়েছিল সাড়ে ৯ বছরের এক শিশু, ঠিক সেই রাতেই তার নারায়ণগঞ্জের বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। চারজন ১৮ থেকে ২৫ বছর বয়সী সশস্ত্র যু
কথায় আছে— ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। জায়েদ খানও যেন তাই। যুক্তরাষ্ট্রে উপস্থাপনা, স্টেজ ব্যস্ত সময় কাটালেও অভিনয় ছাড়েননি। বরং আরও এক ধাপ এগিয়েছেন। এবার স্ক্রিনশেয়ার করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে।
বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে হঠাৎ করেই শুরু হয়েছিল গোপনে বিয়ে করার গুঞ্জন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই আলোচনা আরও জোরালো হয়।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রযোজক তরুণ দাস শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি সংগীতে সরব থাকতে ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের গান প্রকাশ করেন। এই গানের মাধ্যমেই গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এটি প্রকাশের পর আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়। এরপর তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়। ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। সেই গল্প নিয়ে অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর বানিয়েছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন হাসান জাহাঙ্গীর, জেবা জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।
জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে ২০২৪ সালে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) ২০২৬ অনুষ্ঠানে সম্মাননা অর্জন করেছেন এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী অনিন্দিতা মিমি। রুবেল আনুশ পরিচালিত ‘মোয়াজ্জিন’ নাটকে অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর সম্মাননা প্রদান করা হয়।