মাত্র ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) বাজেটে নির্মিত একটি হরর সিনেমা বিশ্বজুড়ে বক্স অফিসে অবিস্মরণীয় ইতিহাস তৈরি করেছে। ‘অবসেশন’ (Obsession) নামের এই মনস্তাত্ত্বিক ও অলৌকিক থ্রিলার সিনেমাটি বিশ্বব্যাপী ১৬ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,৭৫৬ কোটি টাকারও বেশি।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে মঙ্গলবার সকালে সামাজিকমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থানকালে কিছু আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তি তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করেছেন।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রীকে ভারতের কলকাতায় হেনস্থার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু আ. লীগের সমর্থকরা তাকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন।
দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন নানা বিতর্ক ও ব্যক্তিগত আক্রমণের মুখেও নীরব থাকলেও এবার আর চুপ থাকেননি তিনি। নিজের ভেতরে জমে থাকা ক্ষোভ, যন্ত্রণা এবং সমাজের কিছু অস্বস্তিকর বাস্তবতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেত্রী।
ভারতের মহারাষ্ট্রের নালাসোপারা পূর্বের আচোলি এলাকার একটি আবাসিক ভবনে নিজ বাসা থেকে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালের মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
ফুটবল বিশ্বকাপের আবহে বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চিত্রনায়িকা পরীমনিও মেতে উঠেছেন প্রিয় দলকে ঘিরে। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থক এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির একজন ‘ডাইহার্ড ফ্যান’।
বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পকে কেন্দ্র করে নির্মিত নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর ট্রেলার প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ছবিটি। নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমায় ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখার পর এবার সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে তেলেঙ্গানার একটি প্রত্যন্ত গ্রামে বৃত্তি কার্যক্রম শুরু করেছেন তারা।
মহল্লার তরুণ আজিজ ও মানজিলের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে তাদের সম্পর্ক ও বিয়ে ভেঙে যায় ফুটবল নিয়ে মতবিরোধে। আজিজ আর্জেন্টিনার সমর্থক, আর মানজিল ব্রাজিলের ভক্ত। এই দ্বন্দ্বই ধীরে ধীরে পুরো পাড়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে।
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ। অসুস্থতার কারণে কথা বলার শক্তি হারিয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ কাজ করছে।
রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে এক উন্মাদনা। সেই উন্মাদনার হাওয়া থেকে বাদ পড়েন না শোবিজ তারকারাও। এবার প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী।
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। নিজের চেষ্টাতেই পরিচিতি তৈরি করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে কোনও পারিবারিক যোগাযোগ ছাড়াই যাত্রা শুরু করে তিনি আজ প্রথম সারির অভিনেত্রীদের অন্যতম। সামনেই মুক্তি পেতে চলেছে তার বহুচর্চিত সিনেমা ‘ককটেল ২’।
ব্যাংকক থেকে ১১ কোটি রুপিও বেশি মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’ পাচারের অভিযোগে মুম্বাই বিমানবন্দরে হর্ষ সানি (২৮) নামের এক মডেলকে গ্রেপ্তার করেছে ভারতের কাস্টমস (শুল্ক) বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবার এক খবরে এ তথ্য জানিয়েছে।
তীব্র বিতর্কের মুখে ‘পেদ্দি’ সিনেমা থেকে জাহ্নবী কাপুরের অতিরিক্ত আবেদনময়ী দৃশ্যগুলো মুছে ফেলা হয়েছে। নারী অধিকারকর্মী ও দর্শকদের সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি দৃশ্যগুলো সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছেন এই পরিচালক।