দোহায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে জয় পেয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় তারা। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠে আসা পর্তুগিজ কিশোরদের ট্রফি উৎসব তাই এবার দ্বিগুণ আনন্দের।
কিলিয়ান এমবাপ্পে একাই চার চারটি গোল করেছেন। তবুও শেষ বাঁশি বাজা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস শেষ মুহূর্ত পর্যন্ত এমনভাবে চাপ সৃষ্টি করেছিল যে মনে হচ্ছিল,যে কোনো সময়ই ম্যাচ সমতায় ফিরে যেতে পারে। শেষ পর্যন্ত অবশ্য রিয়াল জিতেছে ৪-৩ ব্যবধানে।
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে স্বাগতিক বাংলাদেশ শুভসূচনা করতে পারল না। মালয়েশিয়ার বিপক্ষে আফিদা খন্দকাররা ০–১ গোলে হেরেছে। দলের পারফরম্যান্সে ব্যর্থতার চেয়ে কোচ পিটার বাটলারের ‘একগুঁয়ে’ হাই লাইন ডিফেন্স কৌশলই এই হারকে আরও স্পষ্ট করে তুলেছে।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। আজ (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী দল।
পর্তুগালের সেরার ছায়া ক্রিস্তিয়ানো রোনালদো এখন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে শুরু থেকেই খেলতে পারবেন, ফিফা তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার দুইটি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় জানিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে ইউরোপের দেশটি ৬–৫ গোলে জয় পায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমবারের মতো এই মহাদেশীয় টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে পিটার বাটলারের দল।
চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ কিশোর ফুটবলারদের ঝড়! সোমবার বাংলাদেশ ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে।
লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে।
নর্থ লন্ডন ডার্বি মানেই উত্তেজনা, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতা। তবে এবার এমিরেটসে সেই আবেগকে ছাপিয়ে গেছে আর্সেনালের দাপট, নিখুঁত নিয়ন্ত্রণ আর এবেরেচি এজের আলোছায়া। টটেনহ্যামের টার্গেটে থাকা এজে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে দলকে উপহার দিলেন একতরফা জয়। সেই সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও দৃঢ় করল আর্তেতার দল।
নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ ভেবেছিলেন, বাফুফের ভেতরে নতুন কোনো বিরোধ বা অন্তর্কোন্দলের ইঙ্গিত কি না। শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, এটি সম্পূর্ণ ইন্টারনাল মিস কমিউনিকেশন। সময়মতো জানানো না হওয়ায় কিরণের না আসতে পারা ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি এবং প্রকাশ্যে ক্ষমা চান।
২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা বেশ কিছু প্রীতি ম্যাচ খেলছে এবং আগামী মার্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে সেলেসাওরা খেলেছে দারুণ এক নাটকীয় ম্যাচ। কাতারের দোহায় এসপায়ার একাডেমির ৭ নম্বর মাঠে শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিল শেষ মুহূর্তের জোড়া গোলে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং সেমিফাইনালে পৌঁছায়।
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তেজনার শেষ ছিল না জাতীয় স্টেডিয়ামে। সেই উচ্ছ্বাসে ভিন্ন মাত্রা যোগ করলেন কুমিল্লার এক ব্যতিক্রমী সমর্থক মোহাম্মদ আলি। ম্যাচ দেখতে তিনি হাজির হন একেবারে বরের সাজে। কারণ, হবু স্ত্রী তাকে আগেই শর্ত দিয়ে রেখেছিলেন বাংলাদেশ ভারতকে হারাতে পারলে তবেই হবে বিয়ে!