| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৩-০ গোলে হেরে মালয়েশিয়ার কাছে পাত্তাই পেলেন না হামজারা

মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমার্ধে দুই গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলের দেখা পায়নি বাংলাদেশ।

বিস্তারিত...

ফিফা আসিয়ান কাপ-২০২৬, প্রথমার্ধেই দুই গোল হজম, ‘ছন্নছাড়া’বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কেন এতটা এগিয়ে, মাঠে তারই প্রমাণ দিচ্ছেন মালয়েশিয়ার ফুটবলাররা। ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির সামনে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়া খেলেছে দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল। ফলে প্রথমার্ধেই বাংলাদেশ হজম করেছে দুই গোল।

বিস্তারিত...

পিএসজি-রিয়াল নয়, লিভারপুলের হতে পারতেন এমবাপ্পে

গায়ের জার্সিটা সাদা নয়, অলরেড হওয়ার কথা ছিল কিলিয়ান এমবাপ্পের। তবে শেষ মুহূর্তে সম্পর্ক বদলে যায় একটি পলকে।

বিস্তারিত...

ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি

চারদিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ জ য়ে ছন্দে ফেরার আভাস দিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচে গোল করেছিলেন লিওনেল মেসি। এমএলএস রেগুলার সিজনে ফিরেও তিনি গোলের দেখা পেলেন, কিন্তু লিগে তাদের জয়খরা বেড়ে দাঁড়াল চার ম্যাচে।

বিস্তারিত...

মেসিকে ইতিহাসের সেরা বললেন লামিনে ইয়ামাল

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত খেলে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলে ছিলো মহাতারকা লিওনেল মেসি। দ্বিতীয়বার সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরার কাছ থেকে খালি হাতে ফিরতে হয় এই ফুটবল ঈশ্বরকে।

বিস্তারিত...

জয়ের পর স্পেনের প্রথম স্কোয়াডে চমক, নেই বিশ্বকাপ দলের ৪ তারকা

বিশ্বকাপ জয়ের দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে স্পেন। ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগ সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বকাপজয়ী ২৬ সদস্যের দলে এবার এসেছে চারটি পরিবর্তন।

বিস্তারিত...

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে আরও একবার দেখা যাবে লিওনেল মেসিকে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিস্তারিত...

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

ব্রুনো ফার্নান্দেজকে ওল্ড ট্রাফোর্ডে আরও দীর্ঘ সময় রাখতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

বিস্তারিত...

হামজার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছেছে এফসি বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ৩০ জুন ২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন এই তরুণ ফরোয়ার্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করার কথা রয়েছে। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন হামজা।

বিস্তারিত...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ২০২৬ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানান ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

বিস্তারিত...

মেসির সম্মাননার সময় গ্যালারিতে ডি মারিয়ার নামে স্লোগান

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো উপলক্ষে আর্জেন্টিনাজুড়ে চলছিল বিশেষ সম্মাননা কর্মসূচি। তবে রোজারিওর চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রোজারিও সেন্ট্রাল ও নিউয়েলস ওল্ড বয়েজের ডার্বিতে সেই আয়োজনই ভিন্ন আবহ তৈরি করেছে। মেসির জন্য নির্ধারিত সম্মাননার সময় গ্যালারি থেকে করতালির পাশাপাশি ভেসে আসে ‘ফিদেও, ফিদেও’ স্লোগান। নিজেদের কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়াকেই সামনে আনেন রোজারিও সেন্ট্রালের সমর্থকেরা।

বিস্তারিত...

শুরু হচ্ছে মেসিহীন অধ্যায়, ঘরের মাঠে তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা!

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে যাওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একইসঙ্গে তারা লিওনেল মেসির অবসরের পর নতুন অধ্যায় ‍শুরু করবে। সেপ্টেম্বরে দেশের মাটিতে তিনি প্রীতি ম্যাচ খেলতে চায় আর্জেন্টিনা। যদিও এখনও তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

বিস্তারিত...

এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে হৃদয়ভাঙা বিদায় হয়েছিল এশিয়ান জায়ান্ট জাপানের। তাদেরকে হারানো ব্রাজিলের বিপক্ষে এবার প্রতিশোধের সুযোগ আসছে। ভিন্ন মহাদেশের এই দুটি দেশের দেখা হবে চারজাতি টুর্নামেন্টে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

বিদায় বললেও থামছেন না মেসি, সামনে নতুন যে পথ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। এর ফলে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে আর খেলতে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানো মানেই ফুটবল থেকে মেসির বিদায় নয়, বরং খেলোয়াড়ি ক্যারিয়ারের পরও ফুটবলের সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে থাকার প্রস্তুতিই যেন দেখা যাচ্ছে।

বিস্তারিত...

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফেসবুক পোস্টে লেখেন, ‘ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে, অনেক ভাবনা-চিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪