| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদির সঙ্গে পুরো জাতির সমস্যা : ধ্রুব রাঠী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ০২:১১:৫১:পূর্বাহ্ন  |  ২৫৮ বার পঠিত
মোদির সঙ্গে পুরো জাতির সমস্যা : ধ্রুব রাঠী

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভোট চুরি, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যাঙ্গালুরুতে পিপলস ট্রাইব্যুনাল নামে একটি কর্মসূচিতে যোগ দেন তারা।

ধ্রুব রাঠী তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বলেছেন, মোদির সঙ্গে তার একার নয়, ভারতের সব নাগরিকের সমস্যা। এছাড়া ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম মুছে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাঠী।

তিনি বলেন, “এটি আমার প্রথম আন্দোলন। যখন আমি গতকাল ভারতে পৌঁছাই, তখন সামাজিকমাধ্যমে ভাইরাল হচ্ছিলম, রাঠী দেশে এসেছে সরকার পরিবর্তনের জন্য। নরেন্দ্র মোদি ভাবছেন তার সঙ্গে আমার সমস্যা আছে, কিন্তু তার সঙ্গে পুরো জাতির সমস্যা আছে।”

এছাড়া এই বিক্ষোভকারীদের দেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী বলেও উল্লেখ করেন তিনি। রাঠী বলেন, “আমি জোর দিয়ে বলতে চাই, এই আন্দোলন কোনো দলকে সমর্থন দেওয়া নয়। এটি প্রত্যেক নাগরিকের অধিকার। এখানে যেসব বিক্ষোভকারী আছেন তারা সবাই সবচেয়ে বড় জাতীয়তাবাদী।” সূত্র: দ্য হিন্দু

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪