| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আজ সরস্বতী পূজা

মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রবসনা দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলো আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর।

বিস্তারিত...

ইমাম-মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করে দিলো সরকার

সারা দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার।

বিস্তারিত...

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। ২১ জানুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

বিস্তারিত...

অনুমতি ছাড়া দেয়ালে পোস্টার: ইসলামি বিধান ও সামাজিক শিষ্টাচার

নির্বাচন, ওয়াজ মাহফিল, পণ্যের প্রচারণা কিংবা বিভিন্ন দিবস ও উপলক্ষকে কেন্দ্র করে আমাদের দেশে দেয়ালে পোস্টার লাগানোর প্রবণতা মহামারি আকার ধারণ করেছে। অনেক সময় দেখা যায়, বাড়ির মালিক বিরক্ত হয়ে নিজের সুন্দর দেয়ালে লিখে রাখতে বাধ্য হন- ‘এখানে পোস্টার লাগানো নিষেধ’। তবুও রাতের আঁধারে বা গোপনে সেখানে পোস্টার সাঁটানো হয়।

বিস্তারিত...

আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ পালিত হচ্ছে। ফারসিতে শব শব্দের অর্থ ‘রাত’, আর আরবি মেরাজ শব্দের অর্থ ‘ঊর্ধ্বারোহণ’ বা ‘উচ্চতম পর্যায়ে যাত্রা’। ইসলামী ইতিহাসে এটি এমন এক মহিমান্বিত রাত, যখন নবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর হুকুমে আরশে আজিম পর্যন্ত সফর করেন এবং আল্লাহর নৈকট্য লাভ করেন।

বিস্তারিত...

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল

দুই হাজার বিশ ছয় সালের জন্য মুসলিম উম্মাহর পবিত্র রমজান মাসের আগমন ঘনিয়ে এসেছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ তারিখের মধ্যে শুরু হতে পারে রোজা। সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লিখিত হয়েছে ১৮ ফেব্রুয়ারি, যদিও চাঁদ দেখা অনুযায়ী শেষ সিদ্ধান্ত নির্ধারিত হবে।

বিস্তারিত...

দাজ্জালের সেই রহস্যময় দ্বীপ কোথায়?

কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম এবং সবচেয়ে ভয়ংকর হলো ‘দাজ্জাল’-এর আবির্ভাব। রাসুলুল্লাহ (স.) উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বারবার সতর্ক করেছেন। হাদিস শরিফে দাজ্জালের বর্তমান অবস্থান সম্পর্কে একটি অত্যন্ত বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছে, যা ‘তামিম দারির হাদিস’ নামে পরিচিত। সহিহ হাদিসের এই বর্ণনা থেকে জানা যায়,

বিস্তারিত...

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে

২০২৬ সালের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা আগামী ২৫ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা প্রদান করা হবে।

বিস্তারিত...

কুতুববাগ দরবার শরীফে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কর্মী সম্মেলন

নারায়ণগঞ্জ জেলার বন্দরস্থ কুতুববাগ দরবার শরীফে তিনদিনের বার্ষিক মহাপবিত্র ওরস ও বিশ্বজাকের ইজতেমা শেষ হয় গত ২৬ ডিসেম্বর ২০২৫। এ উপলক্ষে ৯ জানুয়ারি, শুক্রবার জুমার নামাজের পর ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবার শরীফেঅনুষ্ঠিত হলো কর্মীবিদায়

বিস্তারিত...

টানা ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র মাধ্যমে বিদায় নিলেন মাওলানা আবদুল হক

গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি ঘটলো। আলহাজ্ব মাওলানা আবদুল হক পীর সাহেব ৭২ বছর খতিব হিসেবে দায়িত্ব পালন শেষে শুক্রবার (২ ডিসেম্বর) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

বিস্তারিত...

হাসিমুখে কথা বলাও নেক আমল

ইসলামে হাসিমুখে কথা বলাকে সদকা হিসেবে গণ্য করা হয়েছে। তিরমিজিতে বর্ণিত আছে, কোনো ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা বা তার পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়া নেক আমলের অন্তর্ভুক্ত।

বিস্তারিত...

শুভ বড়দিন আজ

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

বিস্তারিত...

কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস শুরু হচ্ছে আজ

ঢাকার ফার্মগেট এর কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস ও বিশ্ব জাকির ইজতেমা শুরু হচ্ছে আজ বুধবার(২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলার বন্দর দরবার প্রাঙ্গণে।

বিস্তারিত...

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে

২০২৬ সালের হজে প্রাথমিকভাবে নিবন্ধন করা হজযাত্রীদের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারীদের জন্য মন্ত্রণালয় সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বিস্তারিত...

খারাপ ভাগ্য পরিবর্তনের দোয়া

বান্দা যদি আন্তরিকভাবে দোয়া করেন, আল্লাহ তাআলা এত খুশি হন যে কখনও কখনও তকদিরের লিখনও বদলে দেন। সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “দোয়া ছাড়া অন্য কিছুই তকদির পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না।” (সুনানে তিরমিজি: ২১৩৯)

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪