নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসব। প্রতি বছর দেশ-বিদেশের লাখো পুণ্যার্থী চৈত্র মাসের শুক্লা তিথিতে ব্রহ্মপুত্র নদের তীরে স্নানোৎসবে লাঙ্গলবন্দে সমবেত হন। তাদের বিশ্বাস, শুক্লা অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রে স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং ব্রহ্মার সন্তুষ্টি লাভ করা যায়।
প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের (২৪ মার্চ) নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ।
এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে নসীহতপূর্ণ বয়ান পেশ করেন।
এক মাসের সিয়াম সাধনা শেষে শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্পভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার (২০ মার্চ) মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন জুমাতুল বিদা। দিনটি সারাদেশে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সৈৗদি আরবসহ আরব বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জানা গেছে, ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ
আজ (২০ মার্চ) পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজে যোগ দেবেন। নামাজ আদায়ের আগে
জ্যোতির্বিজ্ঞান ও ভৌগোলিক বিশ্লেষণের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে না। অমাবস্যার পর প্রতিপদ শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল ৭টা ২৭ মিনিটে বাংলাদেশ সময় শুরু হবে। এ সময়ে সূর্য আকাশে থাকার কারণে নতুন চাঁদ খালি চোখে দেখা সম্ভব নয়। ফলে দেশজুড়ে ঈদুল ফিতর উদযাপন হবে পরদিন, শনিবার (২১ মার্চ)।
পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে শুক্রবার নাকি শনিবার এ নিয়ে দেশজুড়ে অপেক্ষার অবসান ঘটবে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারণ করা হবে ঈদের চূড়ান্ত তারিখ।
আজ দিনগত রাতে পালিত হবে মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও মহিমান্বিত রাত পবিত্র শবেকদর বা লাইলাতুল কদর। সূর্যাস্তের পর থেকেই শুরু হবে এই বরকতময় রজনী, যা ইসলামের দৃষ্টিতে হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক মর্যাদাপূর্ণ।
অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির শীর্ষ ইসলামি সংগঠন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল জানিয়েছে, আগামী শুক্রবার, ২০ মার্চ অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন হবে। এটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।
পবিত্র রমজানের শেষ দশকে ইবাদতের বিশেষ আয়োজন হলো ইতিকাফ। এই সময় মুসল্লিরা দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থেকে মসজিদে অবস্থান করে আল্লাহর ইবাদতে নিজেদের নিয়োজিত রাখেন। ইসলামে পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ করা বিধান রয়েছে। রমজানের শেষ দশকের ইতিকাফকে ফিকহের পরিভাষায় সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া বলা হয়। অর্থাৎ কোনো এলাকায় একজন ইতিকাফ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, কিন্তু কেউ না করলে পুরো এলাকার মানুষ গুনাহগার হবে।
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।
আবহাওয়া অনুকূলে থাকলে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূলে থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি নেওয়া হবে।