বর্তমান সমাজে বিবাহকে ঘিরে বিভিন্ন ধরনের কুপ্রথা, কুসংস্কার, হিন্দুয়ানি রেওয়াজ চালু আছে। যেগুলোকে মানুষ বিয়ের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এসব কুপ্রথা ব্যতীত কেমন যেন বিয়ে পূর্ণতা লাভ করে না। এখানে এ ধরনের প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ তাওফিকদাতা।
পবিত্র হজ পালন শেষে মোট ৭১টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী। এ ছাড়া এখন পর্যন্ত সৌদি আরবে ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন।
ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে। এ প্রসঙ্গে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহও।
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরেছেন মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি। রোববার (৩১ মে) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন।
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এবার ৩১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ বগুড়া সদরের মো. আ. করিম (৭৪) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র হজের শেষ আনুষ্ঠানিকতা হিসেবে বুধবার মুসলিম হাজিরা মিনায় ‘শয়তানকে পাথর নিক্ষেপ’ (রামি) রীতি পালন করেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ঈদুল আজহার উদযাপন। সৌদি আরব জানিয়েছে, এ বছর ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন হাজি হজ পালন করেছেন। এ
আজ পবিত্র হজের দিন। সৌদি আরবে আজ মঙ্গলবার ৯ জিলহজ ১৪৪৭ হিজরি। সোমবার (২৫ মে) থেকে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে লাখো হজযাত্রী মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরের তাবুর নগরী মিনায় অবস্থান নিয়েছেন।মঙ্গলবার (২৬ মে) ফজরের নামাজের পর সেখান থেকে আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হচ্ছেন। এসময় লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছে‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’
পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কা থেকে মিনার দিকে যাত্রা শুরু করেছেন। খবর সৌদি গেজেটের।
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হাজিরা আজ রাতেই মিনার পথে রওনা হচ্ছেন। সোমবার (৮ জিলহজ) সকাল থেকে মিনায় অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের মূল কার্যক্রম।
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আরাফাতের খুতবা চলতি বছর বাংলাসহ মোট ৫০টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে। টানা সপ্তমবারের মতো এবারও বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।
বাংলাদেশ থেকে চলতি বছরের পবিত্র হজের সব ফ্লাইট সফলভাবে শেষ হয়েছে। নিবন্ধিত সব হজযাত্রী ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন। তবে এবারের হজে গিয়ে এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এসব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্টদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী। অন্যদিকে, আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৮ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
ঈদুল আজহায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে সাত দিনের ছুটির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। ছুটি শেষ হবে ৩১ মে। ঈদের আগে লেনদেনের সুবিধার্থে দুই দিন (২৩ ও ২৪ মে) সকল ব্যাংকের শাখা-উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।