কোচিং সেন্টার বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশে-বিদেশে সবকিছুর লাইসেন্স ব্যবস্থা আছে। কিন্তু, ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার খুলবেন, এগুলো কি আইনের আওতায় আসবে না মনে করেন? সব আস্তে-আস্তে হবে।’
অস্ট্রেলিয়া শিক্ষার্থী ও ভিজিটর ভিসার প্রক্রিয়াকরণ সময় দ্রুততর করেছে, তবে স্থায়ী ভিসার ক্ষেত্রে এখনো দীর্ঘসূত্রতা রয়ে গেছে। ২৩ মার্চ প্রকাশিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সরকার ব্যক্তিগত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। সিটি করপোরেশন এলাকার স্কুল-কলেজগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনভিত্তিক শিক্ষা চালুর বিষয়ে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট তিন দিনের বিরতি মিলছে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও ৩ দিন সশরীরে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানি–সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইনেও (ব্লেনডিং) ক্লাস নেওয়ার বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকা। প্রথাগত দীর্ঘ ছুটির পরিবর্তে এখন থেকে শিক্ষকরা নন-ভ্যাকেশন বা কম ভ্যাকেশন ক্যাটাগরিতে কাজ করবেন।
রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে দেশের প্রায় সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে আবার শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ থেকেই পুরোদমে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা।
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) পদ্ধতির ভর্তি পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা) এর পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দেশব্যাপী প্রাথমিক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বৃত্তি পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি প্রকাশ করেছে।
রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার বিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। যদিও পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি, তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে পরীক্ষার পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের জন্য ১০টি বিশেষ নির্দেশনা এবং পরীক্ষা চলাকালীন আচরণবিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৬০ শতাংশ করার সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে লটারিভিত্তিক পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী