বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার লক্ষ্য থাকলেও মাধ্যমিক স্তরের সব বই বিতরণ শেষ করতে পুরো জানুয়ারি মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার
২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বছর ৭৬ দিন ছিলো ছুটি, এবার তা কমিয়ে ৬৪ দিনে নেমেছে।
সারাদেশে একযোগে শুরু হয়েছে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার পঞ্চম শ্রেণির ইবতেদায়ি এবং অষ্টম শ্রেণির দাখিল বৃত্তি পরীক্ষা। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা হঠাৎ করে স্থগিত ঘোষণা করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠেয় এই পরীক্ষা বাতিল করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বুধবার (২৪ ডিসেম্বর) বিয়ে করছেন। রাজধানীর কাঁটাবন মসজিদে তার আকদ সম্পন্ন হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকে তারা নতুন গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রমজান এবং ঈদুল ফিতরের কারণে অন্তত তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষাটি আগামী বছরের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সব সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষার কার্যক্রম আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) এ বিষয়টি জানা গেছে।রিটকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের পর প্রকাশ করা হবে। শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিজিটাল লটারির মাধ্যমে দেশের সরকারি ও মহানগর–জেলা–উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছে ৩ লাখের বেশি শিক্ষার্থী। তবে বেসরকারি স্কুলগুলোর বিপুল আসনসংখ্যার তুলনায় আবেদন কম হওয়ায় খালি রয়ে গেছে ৮ লাখেরও বেশি আসন।
২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণির ভর্তির ডিজিটাল লটারির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এই লটারির কার্যক্রম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্পন্ন হয়।
রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক নিয়ন্ত্রণ ও সেবন নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী হলেন তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের সাকিবুল হাসান রানা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষার্থীরা ফার্মগেটের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা সহপাঠীর খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নানা ধরনের স্লোগান দেন।