| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি: প্রবেশপত্র পেতে জরুরি নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া চলছে। আবেদনকারীরা বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এই সময়ের মধ্যে ছবি ও সেলফি সঠিকভাবে আপলোড না করলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণও সম্ভব হবে না।

বিস্তারিত...

চার ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার

দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের জন্য বিশেষ ভাতা ও শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বিস্তারিত...

রমজান উপলক্ষে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

বিস্তারিত...

পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, নীতিমালা জারি করলো সরকার

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নতুন এই নীতিমালার ৫ (ঙ) নম্বর ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর কাছ থেকে

বিস্তারিত...

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামীর শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে ঈর্ষণীয় হবে। সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে, বাংলাদেশের সন্তানরা বিদেশে যেতে উদগ্রীব হবে না।

বিস্তারিত...

বাজেট বৃদ্ধি আগে, অগ্রাধিকার ঠিক করতে হবে: শিক্ষামন্ত্রী মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে না। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনও কম। প্রথমে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে।

বিস্তারিত...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।

বিস্তারিত...

টানা পাঁচ দিনের ছুটি শেষ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার

টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রমজান ও ঈদুল ফিতরের কারণে অনেক মাদরাসা, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান আবারও দীর্ঘ ছুটিতে যাবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি এখনও চূড়ান্ত হয়নি।

বিস্তারিত...

আগামীকাল থেকে ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

বিস্তারিত...

সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি

রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।

বিস্তারিত...

১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে টানা দেড় মাসের দীর্ঘ ছুটি শুরু

দেশের সব মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য টানা দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে এই ছুটি কার্যকর হবে এবং চলবে ২৬ মার্চ পর্যন্ত। নির্বাচনের ছুটি ও সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা প্রায় দেড় মাসের বিরতি উপভোগ করতে পারবেন।

বিস্তারিত...

দেশের ১,৭১৯ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে

দেশের বেসরকারি শিক্ষাখাতের এক হাজার ৭১৯টি প্রতিষ্ঠান নতুন করে এমপিওভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সূত্র জানায়, আগামী সপ্তাহেই এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। সূত্র জানিয়েছে, এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে সরকারের বার্ষিক বাজেটে অতিরিক্ত প্রায় ৬৭০ কোটি টাকা ব্যয় হবে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্তির পর শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি চূড়ান্ত করেছে।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী ও গাজীপুরসহ ১৩ জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত জেলাগুলোতে আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত জেলাগুলো হলো— গাজীপুর, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।

বিস্তারিত...

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন, শিক্ষার্থীদের উল্লাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পাওয়ার খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েছেন।

বিস্তারিত...

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪