| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩০

তীব্র শীতপ্রবাহ ও শক্তিশালী তুষারঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট এবং বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ।

বিস্তারিত...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহতের আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাল্টার সামরিক বাহিনী এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। তিনুিশিয়ার উপকূল থেকে যাত্রা করা ওই নৌকাটি ডুবে যাওয়ার পর উদ্ধারকৃত ব্যক্তি বলেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। এ সময় তাকে তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে। তিনি ধারণা করেন, নৌকায় থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

বিস্তারিত...

অভিবাসন সংস্থার হাতে মার্কিন নাগরিককে গুলি,সাফাই গাইছে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিনিয়াপোলিসে অভিবাসন সংস্থার হাতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় সাফাই গাইছে। তবে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে সরকারি বক্তব্যের সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক চিত্র উঠে এসেছে। এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল এজেন্টদের মধ্যে উত্তেজনাও বাড়ছে।

বিস্তারিত...

ভারী তুষারপাত ও ভূমিধসের সতর্কতা: পাকিস্তানে যাত্রা এড়িয়ে চলুন

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) রোববার (২৬–২৭ জানুয়ারি) দেশটির উঁচু অঞ্চলে ভারী তুষারপাত ও ভূমিধসের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করেছে। প্রাদেশিক ও পাহাড়ি এলাকার নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিস্তারিত...

পৃথিবীর নিয়মেই হয়তো প্রাণের সঞ্চারের পথে বৃহস্পতির চাঁদ ইউরোপা

পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের অনুসন্ধানে আবারও আলোচনায় এসেছে বৃহস্পতির বরফাচ্ছাদিত উপগ্রহ ইউরোপা। ইউরোপার পুরু বরফের নিচে লুকিয়ে থাকা সুবিশাল মহাসমুদ্রে প্রাণ টিকে থাকার জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান পৌঁছাতে পারে এমন একটি সম্ভাব্য প্রাকৃতিক প্রক্রিয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যা ভিনগ্রহে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি করেছে।

বিস্তারিত...

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ফেরি ডুবি, নিহত ১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির বাসিলান প্রদেশের উপকূলে ৩৪০ জনের বেশি যাত্রী ও ক্রু নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে এখনও কমপক্ষে ৪৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও কোস্টগার্ড। সোমবার (স্থানীয় সময়) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত যুবক গুলিতে নিহত, গ্যাং সংঘাতের সন্দেহ পুলিশের

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের বার্নাবি শহরে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। নিহতের নাম দিলরাজ সিং গিল (২৮)। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে

বিস্তারিত...

মিয়ানমারে শেষ দফার ভোট, ক্ষমতা পাকাপোক্ত করছে সামরিক সমর্থিত দল

গৃহযুদ্ধকবলিত মিয়ানমারে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দেশটির বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র খোলার মধ্য দিয়ে শেষ দফার নির্বাচন শুরু হয়।

বিস্তারিত...

ভয়াবহ তুষারঝড়ে অচল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে বহু অঙ্গরাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে লাখো মানুষ অন্ধকারে রয়েছে। একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় প্রধান সড়ক ও মহাসড়কগুলো প্রায় অচল হয়ে পড়েছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিস্তারিত...

চীনের সঙ্গে চুক্তি হলে কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে ব্যবহার করে চীন যেন যুক্তরাষ্ট্রে সস্তা পণ্য ঢুকাতে না পারে- এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি।

বিস্তারিত...

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, দুই সন্তানসহ আহত ৩

তুরস্কের রাজধানী আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সপরিবারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং তিনি ও তার দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।

বিস্তারিত...

মাইনিয়াপোলিসে হাজারো মানুষ প্রতিবাদ, আইসিই-র কার্যক্রম বন্ধের দাবি

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মাইনিয়াপোলিসে হাজার হাজার মানুষ তীব্র শীতে বেরিয়ে প্রতিবাদ করেছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমিগ্রেশন নীতি ও আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান বন্ধ এবং শহর থেকে আইসিই সরিয়ে নেওয়ার দাবি করেছে।

বিস্তারিত...

ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে পারে: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগ করতে পারেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় সংবাদমাধ্যম এনটিভির এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

চীনে শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউচিয়া ও লিউ ঝেনলির বিরুদ্ধে তদন্ত ঘোষণা

চীনের কমিউনিস্ট পার্টি শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউচিয়া ও লিউ ঝেনলি-কে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও আইনের লঙ্ঘনের সন্দেহে তদন্তের নির্দেশ দিয়েছে বলে শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

বিস্তারিত...

৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ফরিদাবাদের হরিয়ানা এলাকায় ৪ বছরের মেয়েকে ১ থেকে ৫০ পর্যন্ত লিখতে না পারায় মারধর করার অভিযোগে তার বাবা কৃষ্ণ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪