যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষায় প্রায় ৭০ লাখ ব্যারেল তেল ও গ্যাস নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার মধ্যে এ তথ্য জানিয়েছে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স ডটকম।
ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার মস্কোয় পৌঁছেছেন। বিবিসি এ খবর প্রকাশ করেছে।
টানা নয় মাসেরও বেশি সময় সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডের উপকূলে ভিড়েছিল মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। লক্ষ্য ছিল সেনাসদস্যরা কিছুদিন ছুটি কাটিয়ে নিজেদের একটু রিফ্রেশ করবেন। কিন্তু ডাঙায় পা দিয়েই বাঁধল চরম বিপত্তি। থাইল্যান্ডের আনন্দ-বিনোদনের শহর পাতায়ায় গিয়ে অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়লেন দুই মার্কিন নাবিক।
মহাদেশগুলোর স্থলভাগের "আরও নির্ভুল উপস্থাপনা" নিশ্চিত করতে বিশ্বের এক নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। নতুন এই মানচিত্রে আফ্রিকা মহাদেশের আয়তন আগের চেয়ে বড় এবং উত্তর আমেরিকা ও ইউরোপের আয়তন ছোট হয়ে দেখা যাবে। তবে জাতিসংঘের এই পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন।
নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।
ইরানের খারগ দ্বীপের কাছে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ভয়াবহ হিমবাহ গলন ও প্রাণঘাতী ভূমিধসের তাণ্ডবে তছনছ হয়ে গেছে নেপাল ও চীন। দুই দেশে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ, আর এখনো নিখোঁজ অন্তত সাড়ে পাঁচ হাজার। সেই ক্ষত না শুকাতেই এবার এশিয়ার আরেক উন্নত দেশ জাপানেও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউই বেঁচে নেই। সুড়ঙ্গের শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে এসে তা নিশ্চিত করেছেন উদ্ধারকারীরা। আর কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করার সম্ভাবনাও সেখানে নেই। ফলে ওই সুড়ঙ্গের উদ্ধারকাজ শেষ করে দেওয়া হয়েছে। নেপালের সশস্ত্র পুলিশবাহিনীর (এপিএফ) সাত সদস্যের একটি বিশেষ দল শুক্রবার ত্রিশূলীর সুড়ঙ্গটিতে প্রবেশ করেছিল।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধপরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, বিশ্বজুড়ে বহুমুখী সংকট ততই বাড়ছে। গত কয়েকদিন থেকে ফের নতুন করে বাজছে যুদ্ধের দামামা। পালটাপালটি একাধিক হামলার ঘটনাও ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে স্বভাবসুলভ ভঙ্গিতে হুমকি দেওয়া অব্যাহত রেখেছেন। কিন্তু এসবে কোনো পাত্তা দিচ্ছে না তেহরান। বরং ইরানের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে, ইরান প্রতিটি হামলার উপযুক্ত জবাব দেবে। তোপ দাগছে তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র খেইবার, খোররামশাহর, সেজ্জিল, ফাত্তাহ ও খেইবার শেকান। ইরানের হাতে আরও ভয়াবহ ক্ষেপণাস্ত্র থাকার আশঙ্কাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়। নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান। এরমধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার্স রাজ্যে অবৈধভাবে পেট্রোলিয়াম পণ্য চুরি করার সময় বিষাক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে নেওয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
নেপালে আকস্মিক বন্যার ৯ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার ত্রিশূলি-৩এ হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেল থেকে তাদের উদ্ধার করেন উদ্ধারকারীরা।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা প্রায় সর্বাত্মক পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানিরা বাথরুমে গেলেও যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
২০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে থাকা এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিকে ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। তবে এর আগে এটি গত বুধবার থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছে।
দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। হামলায় শিশুসহ চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন দাবি করে ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ-প্রতিনিধি গোলাম হোসেইন দারজি বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে এসব অভিযোগ করেন।