| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশি শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল হতে পারে!

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। তাদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে জানিয়েছে দেশটি। এক সতর্কবার্তায় বলা হয়েছে, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে

বিস্তারিত...

বাংলাদেশে পাচারের আগে ভারতে অস্ত্রের চালান জব্দ, তৃণমূল নেতাসহ গ্রেপ্তার ৪

বাংলাদেশে পাচারের প্রস্তুতিকালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক যুব নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির একটি চালান ভারতের বিহার থেকে সংগ্রহ করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মুর্শিদাবাদে আনা হয়েছিল।

বিস্তারিত...

বরফ গলে উন্মুক্ত হওয়া আর্কটিক সমুদ্রপথে জাহাজ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

জলবায়ু পরিবর্তনের প্রভাবে আর্কটিক অঞ্চলের বরফ গলে সমুদ্রপথ ক্রমেই উন্মুক্ত হচ্ছে। সেই সুযোগকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো সম্ভব কি না, তা যাচাই করতে এবার প্রথমবারের মতো আর্কটিকের নর্দার্ন সি রুট দিয়ে ইউরোপের উদ্দেশে একটি কনটেইনার জাহাজ পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া।

বিস্তারিত...

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের রায়ে উল্লেখ করা হয়, এই নীতি প্রয়োগের ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন।

বিস্তারিত...

সুইডেনে স্কুলে ঢুকে হামলা, নিহত ১

সুইডেনের একটি স্কুলে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই কিশোরসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ফাগেরস্তা শহরের ব্রিনেল স্কুলে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত...

আইফোনের কিস্তি নিয়ে বিবাদ, পাহাড়ের চূড়া থেকে স্বামী ও সন্তানকে পড়তে দেখে মায়ের ঝাঁপ

আইফোন কেনার পর কিস্তি পরিশোধের জন্য পরিবারের কাছে অর্থ চাওয়া নিয়ে বিরোধের জেরে উঁচু পাহাড় থেকে পড়ে এক কিশোর ও তার বাবা-মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের ছত্রপতি সম্ভাজিনগরে।

বিস্তারিত...

ইউক্রেনের শপিং মলে রুশ ড্রোনের জোড়া হামলায় নিহত ১৬

রাশিয়ার জোড়া ড্রোন হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহর একটি শপিং মলে শুক্রবার অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৩০ জন।

বিস্তারিত...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি বর্তমানে ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে বিচারাধীন। ২০২৬/১০৮ নম্বর এই মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও রয়েছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি দূরবর্তী রাডার সাইটের কাছে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত...

নেতানিয়াহুর ‘ফাঁদে’ পা দেবে না তুরস্ক

সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ক জানিয়েছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি কোনো ‘ফাঁদে’ পা দেবে না। উত্তর সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর তুরস্কের পক্ষ থেকে এ মন্তব্য করা হলো। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনার তীব্র নিন্দা জানাল ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য-কানাডা-ইতালি

অধিকৃত পশ্চিম তীরের অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ই-ওয়ান এলাকায় প্রায় ১২শ'টি নতুন বসতি নির্মাণের জন্য দরপত্র আহ্বানের ইসরায়েলি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় পশ্চিমা শক্তিগুলো। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং কানাডা এক যৌথ বিবৃতিতে তেল আবিবের এই পদক্ষেপকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিস্তারিত...

ভারতে হিজড়ার বেশে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ যুবকের

ভারতের মুম্বাইয়ের পোওয়াই নামে একটি এলাকায় হিজড়ার বেশ ধরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ করেছে ২৮ বছর বয়সী এক যুবক। তিনি বদনজর দূর করার কথা বলে এ নারীর ঘরে প্রবেশ করেন। ওই ধর্ষকের নাম অনিল শীষরাও সিন্দে। গত ১৮ আগস্ট এ ঘটনা ঘটান তিনি।

বিস্তারিত...

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে ৪৬ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে একটি নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিবিসির বরাতে জানা যায়, ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে যানটি উল্টে যায়, যাদের অধিকাংশই শিশু।

বিস্তারিত...

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পেরু

দক্ষিণ পেরুতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যা রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭, যদিও পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (আইজিপি) এর মাত্রা ৭.২ বলে উল্লেখ করেছে।

বিস্তারিত...

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩১৪

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪