| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মদপান ও শারীরিক সম্পর্কের অভিযোগে যুগলকে ১৪০ বেত্রাঘাত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক এবং মদপানের অভিযোগে যুগলকে মোট ১৪০ বেত্রাঘাত করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী তরুণীকে

বিস্তারিত...

পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঁচ সপ্তাহেরও বেশি সময় কোনো দর্শনার্থী বা আইনজীবীর সঙ্গে দেখা করতে পারেননি। তার পরিবার ও দলের পক্ষ দাবি করছে, এটি করা হয়েছে তাঁর বার্তাগুলো বিশ্বের কাছে পৌঁছানো রোধ করার জন্য।

বিস্তারিত...

মিয়ানমারে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল সামরিক-সমর্থিত দল

মিয়ানমারের তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সেনা-সমর্থিত ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (USDP) প্রায় সকল আসনে বিজয়ী হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খবর পাওয়া গেছে, নির্বাচনের ফলাফলে USDP নিম্নপক্ষ পিয়িথু হ্লুট্টোতে ২৬৩ আসনের মধ্যে ২৩২টি ও ঊর্ধ্বপক্ষ অ্যামোথা হ্লুট্টোতে ১৫৭

বিস্তারিত...

সমুদ্রতলে ক্ষেপণাস্ত্র, পানির নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তির নতুন বার্তা দিল ইরান। দেশটি প্রথমবারের মতো সমুদ্রের নিচে নির্মিত একটি বিশাল ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ নেটওয়ার্ক প্রকাশ করেছে, যেখানে শত শত দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বিস্তারিত...

দাসপ্রথাকে বৈধতা দিল আফগানিস্তান

আফগানিস্তানে নতুন ফৌজদারি কার্যবিধির অধীনে আনুষ্ঠানিকভাবে একটি শ্রেণী-ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করেছে তালেবান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা স্বাক্ষরিত নতুন আইনের আওতায় একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের ক্ষেত্রে ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন আইনের মাধ্যমে ক্রীতদাসকে সঙ্গে নিয়ে জনসমক্ষে চলাচলকেও বৈধতা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

মুসলমানদের যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে হবে: আসামের মুখ্যমন্ত্রী

আর দুই মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে। তার ঠিক আগেই রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে দলের কর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন, রাজ্যে বাংলাভাষী মুসলমানদের— যাদের তিনি ‘মিঁয়া’ বলে উল্লেখ করেন— যতটা সম্ভব হয়রানির মধ্যে রাখতে।

বিস্তারিত...

লন্ডন থেকে লরিতে ফ্রান্সে পাচারের চেষ্টা,২৩ বাংলাদেশিকে উদ্ধার

লন্ডন থেকে লরিতে করে ফ্রান্সে পাচারের চেষ্টাকালে ২৩ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ডোভার বন্দরে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। একই সঙ্গে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসকেন্দ্রিক একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের বিস্তৃত নেটওয়ার্কের তথ্য উদঘাটন করেছে সংস্থাটি। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়,

বিস্তারিত...

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় আইনপ্রণেতা-সহ ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভেনেজুয়েলার সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা ১৫ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি ও দুর্গম এক এলাকায়, যেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা ছিল বেশ চ্যালেঞ্জিং। স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল বিচক্রাফ্ট ১৯০০ মডেলের একটি টুইন-প্রপেলার উড়োজাহাজ।

বিস্তারিত...

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের পার্লামেন্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ‍্যসভা। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। দিনের কার্যসূচির নথিতে তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই প্রস্তাবে রাজ‍্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

বিস্তারিত...

মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

ভারতের মহারাষ্ট্রে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজনীতিক ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন পাইলট এবং অজিত পাওয়ারের নিরাপত্তা কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বরামতি বিমানবন্দরের কাছে।

বিস্তারিত...

কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে যুদ্ধের সম্মুখসারিতে বাংলাদেশিরা

পরিচ্ছন্নতাকর্মীর চাকরির প্রলোভনে রাশিয়া যাওয়া বাংলাদেশিরা আশ্চর্য এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন—সরাসরি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে। এমনই একজন মাকসুদুর রহমান। শুরুতে তাকে শ্রমিক নিয়োগকারী এক দালাল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে রাশিয়ার সামরিক ক্যাম্পের যুদ্ধ প্রশিক্ষণে আবিষ্কার করেন।

বিস্তারিত...

চার বছরে ভয়াবহ রক্তক্ষয়: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহত ১৮ লাখ ছাড়াল

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। গত প্রায় চার বছরে এই যুদ্ধে দুই দেশের মিলিয়ে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন ১৮ লাখেরও বেশি সেনাসদস্য। এমন ভয়ংকর চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতের সংখ্যার দিক থেকে ইউক্রেনের তুলনায় রাশিয়ার ক্ষতি অনেক বেশি। মোট হতাহত ১৮ লাখ সেনার মধ্যে প্রায় ১২ লাখই রুশ বাহিনীর সদস্য।

বিস্তারিত...

কলকাতার মোমো গুদামে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২০

কলকাতার পূর্বাঞ্চলীয় আনন্দপুরে সোমবার রাত সাড়ে তিনটায় একটি মোমো গুদামে আগুন লেগে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় ২০ জন এখনও নিখোঁজ। স্থানীয় সূত্রের খবর, আগুন লেগেছিল নাজিরাবাদের ওই গুদামের দুইটি ভবনে, যেখানে সফট ড্রিংকস ও শুকনো খাবারের প্যাকেট রাখা ছিল।

বিস্তারিত...

২০৫০ সালের মধ্যে চরম তাপদাহে ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের অর্ধেক মানুষ

বৈশ্বিক উষ্ণায়নের ফলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ চরম তাপদাহের শিকার হতে পারে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা পরিচালিত একটি আন্তর্জাতিক গবেষণায় এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফল সোমবার (২৬ জানুয়ারি) নেচার সাসটেইনেবিলিটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী, প্রস্তুতি নিচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখন ভারত মহাসাগরের নিকটে অবস্থান করছে। এই জাহাজ দ্রুত কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে সক্ষম করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানও সতর্ক অবস্থানে রয়েছে এবং নিজেদের প্রস্তুতি জোরদার করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪