| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে এসব দেশের নাগরিকদের নতুন করে ভিসা আবেদন গ্রহণ ও অনুমোদন কার্যক্রম স্থগিত রাখা হবে।

বিস্তারিত...

ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে: ট্রাম্প

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীদের হত্যা এবং গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির প্রশাসন—এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের কঠোর অবস্থান ও সতর্কবার্তার পরই তেহরান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ দমনের নামে প্রাণঘাতী অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

বিস্তারিত...

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে, নিহত অন্তত ২২

ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। থাইল্যান্ডের পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখোন রাতচাসিমা প্রদেশ এর সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাতে পারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও সব সতর্কতা উপেক্ষা করে আজ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এরফান নামের এক তরুণের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ ঘটনাকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

বিস্তারিত...

ইরানে বিক্ষোভে নিহত ছাড়াল ১২ হাজার

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। গত দুই সপ্তাহে দেশজুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র। তবে প্রকৃত নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বুধবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানে দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতির তথ্য বাইরের বিশ্বে পৌঁছাতে পারেনি। সম্প্রতি ধীরে ধীরে কিছু যোগাযোগ ব্যবস্থা সচল হওয়ায় ভয়াবহ হতাহতের তথ্য সামনে আসতে শুরু করেছে।

বিস্তারিত...

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবেন: মার্শা বার্নিকাট

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান উপমহাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এ মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। যুক্তরাষ্ট্রের

বিস্তারিত...

ট্রাম্প প্রশাসন এক বছরে বাতিল করল এক লাখের বেশি ভিসা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান ট্রাম্প। এরপর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এরমাধ্যমে গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা।

বিস্তারিত...

গাজায় নিহত ছাড়াল ৭১ হাজার ৪০০

ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণহানির সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৩১৮ জন। সোমবার (১২ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

বিস্তারিত...

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক শক্তি যাচাই করতে চায় কিংবা সংঘাতের পথে হাঁটে, তাহলে ইরান পূর্ণ প্রস্তুতি নিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এমন কঠোর বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি।

বিস্তারিত...

২০২৬ সাল হতে পারে যুদ্ধ ও ধ্বংসের বছর: বাবা ভাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’

২০২৬ সালের শুরু থেকেই বৈশ্বিক রাজনীতিতে অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার আবহ স্পষ্ট হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার কিংবদন্তি ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা।

বিস্তারিত...

ইনস্টাগ্রামে বড় ধরনের তথ্য ফাঁস: ঝুঁকিতে পৌনে ২ কোটি ব্যবহারকারী

কমপক্ষে ১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এতে ব্যবহারকারীদের গোপনীয়তা ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিস্তারিত...

এক দশক পর জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

দীর্ঘ প্রায় এক দশক অপেক্ষার পর অবশেষে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি)–তে শুরু হচ্ছে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার। ‘বৈশ্বিক আদালত’হিসেবে পরিচিত এই আদালতে আজ সোমবার থেকে মামলার আনুষ্ঠানিক শুনানি শুরু হচ্ছে।

বিস্তারিত...

ইরানে ‘কঠোর’ পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের, সামরিক বিকল্প বিবেচনায়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও ক্রমবর্ধমান সহিংসতা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেননি। বরং পরিস্থিতি বিবেচনায় ‘কঠোর সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিস্তারিত...

ইরানে বিক্ষোভে নিহত ৫০০-এরও বেশি: মানবাধিকার সংস্থা

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র আক্রমণ করলেই জবাব দেবে ইরান

ইরান রোববার হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তবে তাদের লক্ষ্য হবে মার্কিন সামরিক ঘাঁটি এবং প্রতিপক্ষ ইসরায়েল। এই হুমকি আসে এমন এক সময়ে যখন দেশটির ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ২০২২ সালের পর সবচেয়ে বড় প্রতিবাদ দেখা দিয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪