ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে গতকাল শনিবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। পুরো দেশেই অনুভূত হয়েছে কম্পন। এক বিবৃতিতে ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও অগ্নুৎপাত পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০ টা ৫৮ মিনিটে হয়েছে এই কম্পন।
সম্প্রতি বঙ্গপোসাগরের উত্তরদিকে চীনা নৌবাহিনীর তৎপরতা বাড়ছে। পাশপাশি পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সম্প্রতি বাংলাদেশের ঘনিষ্টতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে কয়েকবার পাকিস্তান সফরও করেছেন।
কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
কেপটাউনের উপকূলে রাশিয়া, ইরান ও চীনের সঙ্গে সপ্তাহব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার (১০ জানুয়ারি) ‘উইল ফর পিস ২০২৬’ নামের এই মহড়া শুরু হয়। যা শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই মহড়া ওয়াশিংটনের সঙ্গে প্রিটোরিয়ার
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন, দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভের পেছনে মূল উদ্দেশ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, তারা প্রকৃত প্রতিবাদকারী নয়, বরং পরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টিকারী।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে শতাধিক বাড়িঘর ও স্থাপনা পুড়ে গেছে। আগুনের কারণে এখনও প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ মোকাবিলা তার দেশ কেবল কূটনীতির মাধ্যমে করবে। একই সঙ্গে তার সরকার ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনার কথাও জানিয়েছে।
ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই শিশু বলে জানিয়েছে নরওয়েভিভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন’। শুক্রবার (৯ জানুয়ারি) সংস্থাটি এই তথ্য প্রকাশ করে। খবরটি জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই প্রত্যাশার কথা জানান।
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার।
ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।
বৃহস্পতিবারের বড় বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।
জার্মানিতে ভয়াবহ শীতঝড় ‘এলি’ আঘাত হানতে শুরু করেছে। দেশটির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত থেকে ঝড়টি আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি করতে পারে।
ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া ত্রিপোদি বর্তমানে ইন্দোনেশিয়ায় একটি উচ্চ-প্রবৃদ্ধি কূটনীতি মিশনে রয়েছেন।
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে শক্তিশালী ও ধারাবাহিক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। একই সময়ে ভারতের গুজরাট রাজ্যে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ছোট-বড় মোট ৯টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।