ইরানের চাবাহার বন্দর-এর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে ভারত ছয় মাসের অব্যাহতি পেয়েছে বলে বৃহস্পতিবার এক সরকারি প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক ।
ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয় একটি এটিএম মেশিন। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তালিবান-শাসিত আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা অচলাবস্থার পরে পুনরায় শুরু হয়েছে। এর আগে তুরস্কে অনুষ্ঠিত আলোচনায় ব্যর্থতার জন্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর ‘চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,‘আমাদের চুক্তি হয়ে গেছে।
দীর্ঘ ছয় বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের সাইডলাইনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্যিক টানাপোড়েন ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে।
গাজায় যুদ্ধের সংবাদ পরিবেশনে ‘পক্ষপাতিত্ব’ করার অভিযোগ এনে নিউইয়র্ক টাইমস পত্রিকার মতামত বিভাগে আর লিখবেন না বলে ১৫০ জনের বেশি লেখক ও কলাম লেখক। এইমর্মে তারা এক অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন।
ইরানে নারী রাজনৈতিক বন্দি জাহরা শাহবাজ তাবারিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। জাহরার পক্ষে কোনো স্বাধীন আইনজীবী ছিল না। পরিবারের দাবি, এটি ছিল সম্পূর্ণ ‘নাটকীয় ও বেআইনি বিচার।’ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানায়, গত স
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব পেলে জর্ডান তা গ্রহণ করবে না।
গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্যকে লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে হওয়া চুক্তিতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সইয়ের পর ঘটনাটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অ্যাখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘এটি লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে পারে। আমি শান্তি চুক্তি করাতে খুবই দক্ষ। এটি আমার কাছে প্রায় শখের বিষয় হয়ে গেছে।’
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উভয়মুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে। আকাশপথ চালুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও চালু হবে। গতকাল (শনিবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা এ তথ্য জানান।
গাজায় নিখোঁজ ইসরায়েলিদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরীয় ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে একটি কনভয় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর এই জোটের সদস্যপদ পেল দেশটি। এতে করে জোটটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১১টিতে।