মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প বলেছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো যুদ্ধ থামানো, আলোচনায় যাওয়া যাবে পরে। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় টানা হামলার মধ্যে একদিনে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এর পরদিনই আংশিক যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল । এ সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত ও সীমান্ত উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শনিবার (১৮ অক্টোবর) রাতে তিনি পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং আফগানিস্তানের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী মুল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গাজার বেসামরিক জনগণের ওপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অবশ্য সম্ভাব্য হামলার বিস্তারিত কোনও তথ্য এবং তথ্য প্রাপ্তির কোনও সূত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের তরফ থেকে কিছু জানানো হয়নি। শনিবার (১৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসলেই এ ধরনের হামলা সংঘটিত হলে তা সরাসরি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
গাজা প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মরদেহ থেকে মানব অঙ্গ চুরির অভিযোগ এনেছে। এটিকে তারা ভয়াবহ যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়ে। গাজার সরকারি সংবাদমাধ্যম দফত
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কনিষ্ঠ পুত্র হান্নিবাল গাদ্দাফিকে ১১০ কোটি ডলার প্রদান করার শর্তে প্রায় এক দশক পর জামিনে মুক্তি দিয়েছে লেবাননের আদালত। সেইসঙ্গে জামিনে মুক্তি দেওয়া হলেও তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জনসমাগমপূর্ণ স্থানে বোরকা নিষিদ্ধ করে আইন পাস করেছে পর্তুগালের পার্লামেন্ট অ্যাসেম্বলিয়া ডা রিপাবলিকা। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) পার্লামেন্ট সদস্যদের ভোটের ভিত্তিতে পাস হয়েছে আইনটি।
দিল্লীতে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ৬টি দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে
গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ অন্তর্বর্তীকালীনও নিজেদের হাতে রাখতে চায় হামাস। আর তাই তারা এখনই নিরস্ত্র হওয়ার প্রতিশ্রুতি দিতে পারছে না বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। ফলে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় নতুন জটিলতা তৈরি হয়েছে।
গাজায় ইসরায়েলি বাহিনী একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জন সদস্যকে হত্যা করেছে। আট দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভয়াবহ লঙ্ঘন এটি। খবর আল জাজিরার। শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়িতে হামলা হয়। ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে শেল ছুঁড়ে এ হামলা চালায়।
নয় জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছে চীনের কমিউনিস্ট পার্টি । একই সাথে তাদের বরখাস্ত করা হয়েছে সামরিক বাহিনী থেকেও । এটিই দেশটিতে কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারাত্মক আর্থিক অপরাধের জন্য ওই নয় জন সন্দেহের তালিকায় রয়েছে।
গাজায় সশস্ত্র গোষ্ঠী ও সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলে হামাসের বিরুদ্ধে ‘হত্যার অভিযান’ চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে এবং আফগানিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেও পাকিস্তান ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত।
ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে গোয়েন্দা সংস্থা সিআইএকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা।