মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়—লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়া। রাজস্থানের এ তরুণী অভিনব কায়দায় একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক যুবকের করা অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড নকশাল নেতা নম্বালা কেশব রাও ওরফে বসবরাজু বুধবার ছত্তীসগঢ়ের আবুজমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে নিহত হন। এই সংঘর্ষে ৩০ জন নকশাল নিহত হয়েছে বলে জানানো হয়েছে। জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর নেতৃত্বে একটি যৌথ অভিযানে এই সফলতা আসে। আবুজমাড় অঞ্চল দীর্ঘদিন ধরে নকশালদের ঘাঁটি হিসেবে পরিচিত।
ট্রাম্প প্রশাসন যখন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে, তখন ইউ-ভিসার অপব্যবহারের জন্য সাজানো সশস্ত্র ডাকাতির ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসছে। সম্প্রতি নিউ ইয়র্কভিত্তিক ভারতীয় নাগরিক রামভাল পটেল যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন খুচরো দোকানে সশস্ত্র ডাকাতির নাটক সাজিয়ে অবৈধ অভিবাসীদের ইউ-ভিসা প্রোগ্রামের সুযোগ নিতে সাহায্য করার অভিযোগে দোষী স্বীকার করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার বিভাগে স্কুলবাসে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। খুজদারের সরকারি কর্মকর্তা ইয়াসির ইকবাল দস্তি জানিয়েছেন, এ হামলায় আরও ৩৮ জন আহত হয়েছেন। বুধবার (২১ মে) এক সকালে সেনাবাহিনী পরিচালিত স্কুলটির বাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ইয়াসির ইকবাল বলেছেন, ‘বাসটি আর্মি পাবলিক স্কুলের। বাসটি যখন শিশুদের আনছিল তখন এতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।’
দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে কমপক্ষে ১২ ‘ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী’ নিহত হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন “অবিলম্বে” যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করেছ দখলদার ইসরায়েল। রোববার (১৮ মে) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা বলেছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।’
তিন দিনব্যাপী আন্তর্জাতিক পরিবেশ সংলাপ ‘সাগরমাথা সংবাদ’ শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২৫ দফার একটি ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। ‘সাগরমাথা কল ফর অ্যাকশন’ নামে পরিচিত এই ঘোষণায় জলবায়ু পরিবর্তনের প্রভাবপ্রাপ্ত হিমালয় অঞ্চলের জন্য একটি বিশেষ জলবায়ু তহবিল গঠনের জোরালো আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানের সঙ্গে চলমান বেইলআউট চুক্তির আওতায় পরবর্তী কিস্তির টাকা রিলিজ করার আগে নতুন করে ১১টি শর্ত আরোপ করেছে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে বিশাল বাজেটের সংসদীয় অনুমোদন, বিদ্যুৎ ও গ্যাস খাতে মূল্য বৃদ্ধি, এবং ব্যবহৃত গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিলকরণ। একসাথে এই শর্তগুলো পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নতুন চাপ সৃষ্টি করছে, বিশেষত যখন দেশটি প্রতিবেশী ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মুখোমুখি।
দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ পুরাতন শহরের গুলজার হাউসের কাছে শনিবার ভোরে অগ্নিকাণ্ডে আট শিশু সহ সতেরো জন নিহত হয়েছেন। এলাকাটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ চার মিনারের কাছে অবস্থিত। তেলেঙ্গানার মন্ত্রী পোন্নম প্রভাকর জানিয়েছেন, নিহতরা সকলেই একই পরিবারের সদস্য।
বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, অপারেশন সিন্ধূরের শুরুতেই পাকিস্তানকে তথ্য দেওয়া ছিল এক ধরনের ‘অপরাধ’। এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসকদল বিজেপি, যারা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেছে।
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দেয়। এর ফলে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। এই অবস্থায় রাজ্যগুলোর জন্য বিকল্প পথ খুঁজতে শুরু করে ভারত। জানা গেছে, সেই ‘বিকল্প পথ’ হতে যাচ্ছে কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলে ঢোকার সমুদ্রপথ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে অগাধ ত্যাগ স্বীকার করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া উচিত। খবর জিও নিউজের
তারা পাকিস্তানি ব্রিলিয়ান্ট মানুষ। তারা অসাধারণ সব জিনিস তৈরি করে। কিন্তু আমরা তাদের সঙ্গে খুব কম বাণিজ্য করি
তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও বন্দি বিনিময় সংক্রান্ত বড় একটি সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। উভয় দেশই ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। এ যুদ্ধবন্দিদের অর্ধেক রুশ, বাকি অর্ধেক ইউক্রেনীয়