| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

বিস্তারিত...

এটা নতুন ভারত, কাউকে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত ভীত নয়।

বিস্তারিত...

দোহায় হামলার জন্য নেতানিয়াহুকে শাস্তি পেতে হবে : কাতার

দোহায় বিমান অভিযান পরিচালনার নির্দেশ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু; আর এ কারণে তাকে শাস্তি পেতে পেতে হবে বলে মন্তব্য করেছে কাতার।

বিস্তারিত...

ইসরায়েলে মিসাইল হামলা

ইয়েমেনের হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মিসাইলটি ভূপাতিত করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের অন্যতম গুরুত্ব

বিস্তারিত...

যৌথবাহিনী গঠন করবে মুসলিম দেশগুলো, থাকবে পাকিস্তানও

মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন—যেখানেই চোখ রাখা যায়, সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে।

বিস্তারিত...

ট্রাম্পের যে দাবিকে মিথ্যা প্রমাণ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান ভারতের সঙ্গে মধ্যস্থতা নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের চিরন্তন অসম্মতির কথা প্রকাশ্যে স্বীকার করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই বিরল স্বীকৃতি, যা কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবীকে কার্যত মিথ্যা প্রমাণ করে।

বিস্তারিত...

অপারেশন সিন্দূরে’ নিশ্চিহ্ন মাসুদ আজহারের পরিবার : জইশ-ই-মোহাম্মদ কমান্ডারের চাঞ্চল্যকর দাবি

ভারত কর্তৃক 'অপারেশন সিন্দূর'-এর অধীনে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর-এর অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী আস্তানা ধ্বংস করার কয়েক মাস পর, জইশ-ই-মোহাম্মদ এর এক কমান্ডার স্বীকার করেছেন যে এই সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মাসুদ আজহারের পরিবার বাহাওয়ালপুরে ভারতীয় হামলায় "ছিঁড়ে টুকরো টুকরো" হয়ে গেছে।

বিস্তারিত...

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

কাতারে আর ইসরায়েল হামলা চালাবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গত সপ্তাহে হামাসের সিনিয়র নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে সেভাবে আর হামলা চালাবে না। খবর আনাদোলু এজেন্সি সোমবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন। কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং অনেকেই এটি জানে না। তাই এখন থেকে নেতানিয়াহু কাতারের সঙ্গে তাল মিলিয়ে চলবেন।’

বিস্তারিত...

দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র বৈঠক : বাণিজ্য শুল্ক নিয়ে বিতর্কের অবসান?

সোমবার, হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন যে, ভারত "আলোচনার টেবিলে আসছে।" এই মন্তব্যের পরই জানা যায় যে, মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু হতে চলেছে।

বিস্তারিত...

ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজা অভিমুখে তিউনিসিয়ার জাহাজ

গাজার উদ্দেশে রওনা দিয়েছে তিউনিসিয়ার প্রথম ত্রাণবাহী জাহাজ। দেশটির রাজধানী তিউনিসের উত্তরের লা গুলেট বন্দর থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) এটি রওনা দেয়।

বিস্তারিত...

তালেবান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে জার্মানি

আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে এক বিশেষ প্রক্রিয়া চালুর পরিকল্পনা করছে বলে জার্মানি।

বিস্তারিত...

সমগ্র বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নেতানিয়াহু!

মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতায় নতুন এক অধ্যায় যোগ করল ইসরায়েলের দোহা হামলা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতারা, যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু এই হামলা শুধু একটি রাজনৈতিক আলো

বিস্তারিত...

ঢাকায় আর কোনো বন্ধুত্বপূর্ণ সরকার নাও আসতে পারে : শশী থারুর

ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে 'জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনের' বিজয়কে তিনি ভারতের জন্য এক 'অশনি সংকেত' এবং 'রাজনৈতিক ভূমিকম্প' হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নয়াদিল্লি এখন ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ সরকারের নিশ্চয়তা আশা করতে পারে না

বিস্তারিত...

রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪