ভারত ও কানাডার মধ্যে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্কের জমাট বরফ খানিকটা গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী—এস জয়শঙ্কর ও অনিতা আনন্দ—ফোনে কথা বলেছেন, যা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে।
পাকিস্তান চীনের সামরিক ও অর্থনৈতিক সহায়তায় তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করছে এবং ভারতকে একটি অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি) সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড থ্রেট অ্যাসেসমেন্ট ২০২৫ রিপোর্টে।রবিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে,
দক্ষিণ ভারতের কেরালার উপকূলে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমএসসি এলসা-৩, ২৬ ডিগ্রি কাত হয়ে পড়লে সমুদ্রে কার্গো কনটেইনার পড়ে যায়। এতে পরিবেশগত বিপদের আশঙ্কা দেখা দিয়েছে।
ভারতের নাগরিক বিমান চলাচল মহাপরিচালক (ডিজিসিএ) সমস্ত বাণিজ্যিক এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে যে, প্রতিরক্ষা বিমানক্ষেত্রে, বিশেষ করে পশ্চিম সীমান্তের নিকটবর্তী বিমান ক্ষেত্রগুলিতে, টেকঅফ এবং অবতরণের সময় বিমানের জানালার শেড বন্ধ রাখতে হবে। এই নিয়মটি বিমান ১০,০০০ ফুট উচ্চতায় ওঠা পর্যন্ত এবং অবতরণের সময় এই উচ্চতায় নামার পর পর্যন্ত প্রযোজ্য হবে। জরুরি প্রস্থান সারির ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে, বলেছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
গাজায় পারমাণবিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন। ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ওই সদস্য এমন কথা বলেন।
উভয় দেশই ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে
তুরস্কে এক বিশেষ অভিযানে দেশটির সেনাবাহিনীর ৫৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৯ জন পুলিশ সদস্যকেও গ্রেপ্তার করা হয় যাদের বেশিরভাগই ইস্তাম্বুলে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ৬টায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রয়াত ধর্মপ্রচারক ও প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লাহ গুলেনের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। সূত্র-এএফপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যেসব নদীর ওপর ভারতের নিয়ন্ত্রণ আছে (অভিন্ন নদী), সেসব নদীর পানি পাকিস্তান আর পাবে না। বৃহস্পতিবার (২২ মে) মোদী এ কথা বলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। তার এই মন্তব্য এসেছে সিএনএনের একটি প্রতিবেদন প্রকাশের পর, যেখানে দাবি করা হয়েছে ইসরায়েল ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে।
ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেই ভারতের একটি রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ২ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি বাতিল করলো বাংলাদেশ। চুক্তিটি ছিল একটি উন্নত সামুদ্রিক টাগবোট নির্মাণের জন্য, যা গত বছর গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আগে স্বাক্ষরিত হয়েছিল।
ভারত এবার কড়া কূটনৈতিক বার্তা দিতে চলেছে আন্তর্জাতিক মহলে। পাকিস্তানের বিরুদ্ধে আর্থিক ও কূটনৈতিক চাপ বাড়াতে নয়াদিল্লি প্রস্তুত হচ্ছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক নজরদারি সংস্থা FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর শরণাপন্ন হতে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, তার দেশ ২ হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত। বৃহস্পতিবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (২৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনেই এ হামলা থেমে যাবে না। এটি অন্তত এক সপ্তাহব্যাপী চলবে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে বৃহস্পতিবার (২২ মে) এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের দুটি সূত্র।