| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কোটি টাকার আশায় কিশোরের অণ্ডকোষ ছিনতাই

ইনস্টাগ্রামের একটি ‘রিলস’-এ ছড়ানো ভুয়া তথ্যের ভিত্তিতে ১ কোটি ২০ লাখ রুপি আয়ের অলিক আশায় ১৭ বছর বয়সী এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘ

বিস্তারিত...

ট্রাম্পের সমর্থন কমে ৩৩ শতাংশ : রয়টার্স জরিপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার কমে তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোমবার শেষ হওয়া রয়টার্স/ ইপসোস এর জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইরানের সাথে আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে—সংখ্যাগরিষ্ঠ আমেরিকানদের মধ্যে এমন আশঙ্কার কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় এমন পতন ঘটেছে।

বিস্তারিত...

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

ইরান ইস্যুতে ওয়াশিংটনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার। তিনি বলেছেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

বিস্তারিত...

হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং যুদ্ধবিরতি বজায় রাখার বিষযে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিস্তারিত...

ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে চুক্তির পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটিতে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুমকি দেন।

বিস্তারিত...

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ক্রমবর্ধমান সংঘাত-সহিংসতার মাঝে মানুষের সহায়তা পাশে দাঁড়াতে গিয়ে বিশ্বজুড়ে গত বছর অন্তত ৩৫০ জন দাতব্যকর্মী নিহত হয়েছেন। এই কর্মীদের বৃহৎ একটি অংশ প্রাণ হারিয়েছেন গাজা ও সুদানে। সোমবার এই পরিসংখ্যান প্রকাশ করে মানবিক সহায়তাকর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেছে জাতিসংঘ।

বিস্তারিত...

পাকিস্তানের হামলা নস্যাতের দাবি ভারতের, দুই শতাধিক মিলিশিয়া গ্রেপ্তার

ভারতের স্বাধীনতা দিবসের আগে সম্ভাব্য ‘ধ্বংসাত্মক হামলা’ নস্যাৎ করে দিয়ে পাকিস্তান-সমর্থিত ২০০ জনের বেশি মিলিশিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের বিভিন্ন নিরাপত্তা সংস্থা দেশটির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই মিলিশিয়াদের গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

পর্নোগ্রাফি প্রতিষ্ঠানের জন্য এপস্টেইনের কাছে বিনিয়োগ চেয়েছিলেন কামী ক্লার্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেইয়ের স্ত্রী ও প্রধান উপদেষ্টা কামী ক্লার্ক একসময় দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছ থেকে বিনিয়োগ পাওয়ার চেষ্টা করেছিলেন। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন এবং সম্প্রতি প্রকাশিত এপস্টেইন ফাইলের ইমেইল তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

এশিয়া থেকে শেষ বিমানবাহী রণতরী সরাচ্ছে পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন বিমানবাহী রণতরীগুলোর ওপর চাপ বাড়ছে। এ অবস্থায় এশিয়া থেকে নিজেদের শেষ বিমানবাহী রণতরীও সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে এই জাহাজ।

বিস্তারিত...

প্রয়োজন হলে ট্রাম্পের ‘পা ভেঙে’ দিবে ইরান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে তুচ্ছতাচ্ছিল্য না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন, হরমুজ প্রণালির পাহারায় থাকা ইরানি সেনারা যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং সুযোগ পেলে ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’। তার এই মন্তব্যের খবর ইরানের রাষ্ট্রীয় সম্প্র

বিস্তারিত...

তিন অঞ্চল ভেঙে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা পাকিস্তানের

পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া (কেপি) ভেঙে নতুন প্রদেশ গঠনের বিষয়ে পাকিস্তান সরকারের মধ্যে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ২৮তম সংবিধান সংশোধনীর প্রস্তুতির অংশ হিসেবেই এ আলোচনা চলছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

বিস্তারিত...

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নির্দেশনা

পোল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিস্তারিত...

ইরান মিশন অসম্পূর্ণ রেখেই ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

পশ্চিম এশিয়ায় টানা ২০০ দিনের বেশি রণক্ষেত্রে কাটানোর পর অবশেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। টানা ২৬৬ দিন মোতায়েন থাকা এই রণতরীটির দীর্ঘমেয়াদি যুদ্ধ অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলসহ যুক্তরাষ্ট্রের ভেতরেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিস্তারিত...

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর নিশ্চিত করেছে এ তথ্য। দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তরা জানান, অনুসন্ধান তৎপরতার বিস্তার যত বাড়ছে, বিভিন্ন বাড়ি-ঘর ও ভবনের ধ্বংস্তূপের তলায় চাপা পড়া মরদেহের সংখ্যাও বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪