| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ১১:২৩:১৮:পূর্বাহ্ন  |  ১২১০ বার পঠিত
সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো দুটি পৃথক হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আভা এবং রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলার জন্য সরাসরি কাউকে দায়ী না করলেও হুথি বিদ্রোহীরা আগেই এই হামলার দায় স্বীকার করেছিল। আভা বিমানবন্দর হামলায় একজন মরোক্কান ও একজন আলজেরিয়ান নাগরিক নিহত এবং ২৮ জন আহত হন, অন্যদিকে রিয়াদ বিমানবন্দরে হামলায় একজন সুদানি নাগরিক নিহত ও ৮ জন আহত হন।

গত সপ্তাহে রিয়াদকে লক্ষ্যবস্তু করার পর শহরের প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত রাষ্ট্রীয় তেলের কোম্পানি সৌদি আরামকোর জ্বালানি ট্যাংকের সুরক্ষায় নতুন খাঁচা সদৃশ বেষ্টনী তৈরি করা হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশটিতে সাম্প্রতিক দিনে সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ বাড়ায় বিকল্প নৌ চলাচলের পথ ঝুঁকির মুখে পড়েছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এবং হামলা চালাতে ব্যবহৃত সানার একটি প্ল্যাটফর্ম নষ্ট করে দেওয়া হয়েছে। তবে এই তথ্যের সতত্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইয়েমেনের পশ্চিম লোহিত সাগর উপকূল এবং বাব এল-মানদেব প্রণালীতে হুথিদের দখলে নেওয়া এলাকা পুনরুদ্ধারে সৌদি আরব ও তাদের মিত্র ইয়েমেনি বাহিনী বিমান ও স্থল অভিযান জোরদার করেছে। বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশের যাতায়াত পথ ওই প্রণালীর আশেপাশের কিছু কৌশলগত এলাকা জোট বাহিনী পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানা গেছে।


সূত্র: এপি

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪