লেবাননে কয়েকদিনের তীব্র সংঘাতের পর শুক্রবার বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ১৩০০) থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ মিশন নিয়ে বর্তমানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ফুটবল উন্মাদনার মাঝে শহরটিতে ঘটেছে এক ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুক্রবার কানসাস সিটিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় আর্জেন্টাইন সমর্থ
ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এবার উত্তর কোরিয়া ইস্যুতে মনোযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান লি। তিনি বলেন, ট্রাম্প
ন্যাটোভুক্ত কোনো দেশ রাশিয়ার ওপর হামলা চালালে তার জবাব হবে ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক’-এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সুইজারল্যান্ডে শুক্রবার অনুষ্ঠেয় আলোচনা আর হচ্ছে না বলে জানিয়েছে সুইস কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী অবরোধ কার্যক্রম বন্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতার মতো’ দেখালেও বাস্তবে তিনি অত্যন্ত কঠিন আলোচক। বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
সুদানের মধ্যাঞ্চলীয় শহর আল-ওবেইদে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) শিগগিরই হামলা আরও জোরদার করতে পারে বলে আশঙ্কা
ইরান যুদ্ধের অবসানে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে দেশটির তেল বিক্রির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার কথা থাকলেও তেহরান এখনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জটিল এক জালের মধ্যে রয়েছে।
বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি অনুযায়ী তেহরান যদি তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তবে ওয়াশিংটন আবারও সামরিক পদক্ষেপ নিতে এবং কঠোর অবরোধ আরোপ করতে সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হুঁশিয়ারি দিয়েছেন।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম বাংলাদেশ ও পাকিস্তানে চলছে বলে দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠীটির হামলার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশে হামাসের সম্ভাব্য কার্যক্রম ইসরায়েল পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি।
সৌদি আরবের পতাকাবাহী তিনটি তেলবাহী সুপারট্যাংকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সামুদ্রিক জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান মেরিন ট্রাফিক-এর ডেটা বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই এই খবর নিশ্চিত করেছে।