পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া (কেপি) ভেঙে নতুন প্রদেশ গঠনের বিষয়ে পাকিস্তান সরকারের মধ্যে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ২৮তম সংবিধান সংশোধনীর প্রস্তুতির অংশ হিসেবেই এ আলোচনা চলছে। শনিবার (১৫ আগস্ট) দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বিষয়ক চুক্তি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই শনিবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
পোল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
পশ্চিম এশিয়ায় টানা ২০০ দিনের বেশি রণক্ষেত্রে কাটানোর পর অবশেষে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। টানা ২৬৬ দিন মোতায়েন থাকা এই রণতরীটির দীর্ঘমেয়াদি যুদ্ধ অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলসহ যুক্তরাষ্ট্রের ভেতরেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর নিশ্চিত করেছে এ তথ্য। দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তরা জানান, অনুসন্ধান তৎপরতার বিস্তার যত বাড়ছে, বিভিন্ন বাড়ি-ঘর ও ভবনের ধ্বংস্তূপের তলায় চাপা পড়া মরদেহের সংখ্যাও বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে।
পাকিস্তানশাসিত কাশ্মীরে চলমান নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্বাচনি দায়িত্ব পালনকালে হাইওয়ে পুলিশের আট সদস্যকে অপহরণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে আজাদ কাশ্মীর পুলিশের মুখপাত্র খাওয়ার আলী শওকত এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশে সন্ত্রাসী সেল বা নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) চেষ্টা চালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদা সংক্রান্ত অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম-এর ৩৮তম প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ স্বাভাবিকভাবে চলাচল করছে-যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরান বলেছে, ইরানের অনুমতি ও তদারকি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি আরও জোরালো হয়েছে।
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার মধ্যেই নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রায় ছয় মাস পর ৮
ইরানের কেশম দ্বীপের উপকূলে মোটা কালো তেলের স্তর ভেসে উঠেছে। হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির দক্ষিণ-পূর্ব উপকূলের এক কিলোমিটারের বেশি এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। খবর রয়া নিউজের। কেশম দ্বীপের পরিবেশ অধিদপ্তরের প্রধান শাহমোরাদ জা
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।
যুক্তরাষ্ট্রের অন্তত ৭টি অঙ্গরাজ্যে পানি সরবরাহব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এ হামলার জন্য ইরানের হ্যাকারদের সন্দেহ করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি। এ হামলায় পানি সরবরাহব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। তবে এ হামলা বিশুদ্ধ পানির মতো জরুরি সেবার ব্যাপারে মানুষের আস্থা কমিয়ে দিতে পারে।
সিরিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। ১৪ বছরের গৃহযুদ্ধের সময় হত্যা, নির্যাতন ও জোরপূর্বক গুমের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। মঙ্গলবার (১১ আগস্ট) নাজিবের পাশাপাশি ক্ষমতাচ্যুত সিরীয় নেতা বাশার আল-আসাদ এবং তার ছোট ভাই মা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়া হলে তা সংস্থাটির জন্য একটি ‘ভয়াবহ ভুল’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরুষ বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি ব্যর্থ পরিকল্পনার কারণে সম্প্রতি তীব্র চাপের মুখে পড়েছেন ইনফান্তিনো।
গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে দেশটি থেকে সরিয়ে নেয় হোয়াইট হাউস। ইরানের পক্ষ থেকে ট্রাম্প ও এয়ার ফোর্স ওয়ানকে লক্ষ্য করে নিরাপত্তা হুমকি থাকায় তাকে খাবার পরিবহনের কার্টে করে একটি সামরিক বিমানে নেওয়া হয় বলে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা সোমবার জানিয়েছেন।