যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তারা কোনো যুদ্ধবিরতি চান না। তার মতে, ইরানের ওপর যে আগ্রাসন ও হামলা চালানো হয়েছে, তার জন্য দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে। স্থানীয় সময় রোববার রাতে রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে। দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
দক্ষিণ লেবাননে লড়াইয়ে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এটি গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর প্রথম নিহত। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, মৃতদের মধ্যে একজন মাস্টার সার্জেন্ট মাহের খতার (৩৮), মজদাল শামস এলাকা থেকে, যিনি যুদ্ধে নিহত হয়েছেন। একই ঘটনার মধ্যে আরও একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মধ্য সৌদি আরবের আল-খারজ অঞ্চলে চালানো এক হামলায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের জাতীয়তা সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, আল-খারজ এলাকায় সংঘটিত হামলায় দুইজন বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয়।
নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত না হলেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। রবিবার (৮ মার্চ) দেশটির নরওয়ের পুলিশ জানায়, রাজধানী ওসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে একটি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের হুমকি আমি একদমই পরোয়া করি না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জন্য ট্রাম্পকে মূল্য দিতে হবে’— ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানির দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প এমন মন্তব্য করেন।
চলমান পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে লেবানন সরকার হিজবুল্লাহকে অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আরব দেশগুলোতে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর প্রতি ক্ষমা প্রার্থনা করলেও, দেশটির শক্তিশালী ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস
পোপ লিও রবিবার ইরান ও মধ্যপ্রাচ্য থেকে আসা উদ্বেগজনক খবরের প্রেক্ষিতে সহিংসতা বন্ধ এবং সংলাপ পুনঃপ্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস সিদ্ধান্তে পৌঁছেছে। তবে নতুন নির্বাচিত নেতার নাম এখনও ঘোষণা করা হয়নি।
ইরান জানিয়েছে, বর্তমান গতিতে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই দাবি করেছে। ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নৈনী রোববার বলেন, ইসলামিক রিপাবলিক অব
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
সৌদি আরব ইরানকে সতর্ক করে জানিয়েছে, দেশটির ভূখণ্ড বা জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত থাকলে রিয়াদ পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিষয়টি