| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেলা সাড়ে ১২টা পর্যন্ত ৩৬৯ কেন্দ্রে বিশৃঙ্খলা: ইসি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সারাদেশে ৩৬৯টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

সারা দেশে ভোটে ভিন্ন চিত্র: কোথাও দীর্ঘ লাইন, কোথাও ধীর উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় সারা দেশের ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। অনেক স্থানে ভোট শুরুর আগেই কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আবার কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে। সকাল পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন।

বিস্তারিত...

পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে অর্ধকোটি টাকাসহ বিএনপি মনোনীত এক প্রার্থীর কর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের একটি টহল দল ওই নেতাকে আটক করে এবং সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করে।

বিস্তারিত...

রাজধানীতে জামায়াত কর্মীসহ ৫ জনের কারাদণ্ড

রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের সূত্রাপুর, ওয়ারী ও মতিঝিল বিভাগের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও তাৎক্ষণিক বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

বিস্তারিত...

অবৈধভাবে নির্বাচনি দায়িত্ব নেওয়া ৩৩০ জনকে সরালো আনসার বাহিনী

রাজধানীর হাতিরঝিল এলাকায় টাকার বিনিময়ে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত ৩৩০ জনকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) আনসার বাহিনী থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকা বা ১ হাজার ১০০ টাকা করে উৎকোচের মাধ্যমে প্রশিক্ষণবিহীন এবং ভুয়া সনদধারী ব্যক্তিদের নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন। বিষয়টি প্রকাশ পাওয়ার

বিস্তারিত...

নতুন মন্ত্রিসভা না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন উপদেষ্টারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টারা নিয়মিত দায়িত্ব পালন করবেন। নির্বাচন উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন অধিকাংশ উপদেষ্টা।

বিস্তারিত...

গণনার পর ৫০ লাখ বেড়ে হলো ৭৪, অসুস্থ হয়ে হাসপাতালে সেই জামায়াত নেতা

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিস্তারিত...

বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি সচিব

ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিস্তারিত...

জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

ভোটাধিকার গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কিন্তু জালিয়াতির মাধ্যমে এই অধিকার অপব্যবহার করা হলে পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।

বিস্তারিত...

ঢাকার ১৩টি আসনে ১,৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকার ১৩টি আসনের প্রায় ১,৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

বিস্তারিত...

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের বৈঠক

ঢাকায় বুধবার (১১ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন

বিস্তারিত...

ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, সোয়াট-কে-৯ ও ক্রাইম সিন টিম মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে alongside

বিস্তারিত...

নির্ধারিত সময় পেরোলেও জমা হয়নি ২০ হাজার আগ্নেয়াস্ত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর কড়াকড়ি আরোপের পর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি লাইসেন্স করা অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা পড়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও ২০ হাজার ২৮৮টি অস্ত্র জমা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ব্যক্তির নামে মোট ৪৮ হাজার ২৮৩টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত

বিস্তারিত...

ইসির ভিজিল্যান্স ও মনিটরিং টিম গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন এবং নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা জনগণের কাছে দৃশ্যমান করতে জেলা ও মেট্রোপলিটন এলাকায় ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রে জানা গেছে, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে রিটার্নিং অফিসারের নেতৃত্বে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা এবং বেসরকারি পর্যায়ের

বিস্তারিত...

লুট হওয়া ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি: আইজিপি

জুলাই আন্দোলনের সময় লুট হওয়া মোট ২ হাজার ৩৩০টি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪