রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় চাঁদাবাজি ও গণছিনতাইয়ের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
দুবাই থেকে দেশে ফেরার পথে লাগেজে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য বহনের অভিযোগে নূর হোসেন নামের এক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন সিকদার (৬০) নামের এক কারাবন্দি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার
৫ আগস্ট পরবর্তী সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান কমিশনার ডিআইজি ফারুক আহমেদের নেতৃত্ব নিয়ে
কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন,
দেশ পরিচালনা আইনের মাধ্যমে হতে হবে উল্লেখ করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন সাধারণ মানুষের সহনশীলতার মধ্যে থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ ২০ ফেব্রুয়ারি, সাত বছর পূর্ণ হলো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের। ওই দুর্ঘটনায় ৭১ জন মানুষ প্রাণ হারান। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় ভুক্তভোগী পরিবারগুলোকে।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ফেরার পথে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান–এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় ঘটে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ-এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মব করলেই সবকিছুর সমাধান হয়ে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আমরা বারবারই বলছি আমরা একটা প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। দেশ থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠান যেখানেই যাই না কেন আমরা চেষ্টা করব সবসময় বিধি-বিধানের মধ্যে যেতে। বিধি-বিধানের বাইরে আমরা কোন কিছুকেই বাস্তবায়ন করতে দেব না।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যেন কখনো সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন না করেন—এমন কড়া নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তদবির ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের ঘোষণা দেন তিনি। সচিবালয়ে নিজ দপ্তরে দায়িত্ব নেওয়ার প্রথম দিন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকার পুলিশ কমিশনার ও ঢাকা রেঞ্জের ডিআইজিও অংশ নেন।
মেহেরপুর জজকোর্টে বিচার চলাকালীন সময়ে জানালায় পাথর নিক্ষেপ করে জানালার কাচ ভাঙার অভিযোগে শরীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ একটি সুষ্ঠু ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।
রাজধানীর ডেমরা থানা এলাকার সারুলিয়া গ্রামের বাসিন্দা মোসা. রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।