| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শাহবাগে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ১২০ শিক্ষক

রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত ১২০ জন শিক্ষক আহত হয়েছেন। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত অবস্থায় ১২০ জন শিক্ষক হাসপাতালে এসেছেন। অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকিদের চিকিৎসা চলছে।

বিস্তারিত...

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারেন না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ইতিহাসের গভীর বোধ না থাকলে, কোনো সংস্কারক প্রজ্ঞাবান হতে পারে না, আর কোনো বিচারক তাঁর সভ্যতার শিকড় বোঝা ছাড়া আইনের যথাযথ ব্যাখ্যা দিতে পারবেন না।

বিস্তারিত...

শাহবাগে শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষক নেতারা। শনিবার (৮ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, পূর্বঘোষণা অনুযায়ী আমরা শাহবাগ অভিমুখে পদযাত্রা করছিলাম। শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দেয়। সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে হঠাৎ পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষক-শিক্ষিকাসহ অনেকে আহত হন।

বিস্তারিত...

কুমিল্লায় যুবলীগ নেতা হালিমসহ গ্রেপ্তার ৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে গির্জার সামনে ককটেল হামলা

রাজধানীর রমনা এলাকার সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চ লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি পুলিশ উদ্ধার করেছে। ঘটনা ঘটে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে।

বিস্তারিত...

কাকরাইলে চার্চের ফটকে ককটেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি'স ক্যাথেড্রাল চার্চে লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একটি ককটেল চার্চের প্রধান ফটকে বিস্ফোরিত হয়। আরেকটি চার্চের ভেতরে অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।

বিস্তারিত...

মোহাম্মদপুর ও নিউমার্কেট থেকে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিস্তারিত...

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন সার্জেন্ট আরিফুল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে। তিনি ডিএমপির ট্রাফিক মিরপুর জোনে কর্মরত ছিলেন।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বিমানবন্দরের সেই আনসার সদস্যকে স্থায়ী বহিষ্কার

শুক্রবার (৭ নভেম্বর)বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

বিস্তারিত...

হাতিরঝিলে সিএনজিতে আগুন: অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি

রাজধানীর হাতিরঝিলে চলন্ত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের সন্তান সামান্য ক্ষতিসহ অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বিস্তারিত...

১৯৩ নন-ক্যাডারকে ‘সহকারী সমাজসেবা অফিসার’ পদে নিয়োগের সুপারিশ

৪১তম বাংলাদেশ সার্ভিস পরীক্ষা (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন নন-ক্যাডার প্রার্থীকে ‘সহকারী সমাজসেবা অফিসার’

বিস্তারিত...

শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ, বাদীর জেরা ১০ নভেম্বর

ক্ষমতার অপব্যবহার করে রাজউক-র পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা মামলায় জেরার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বিস্তারিত...

সাবেক মন্ত্রী মায়াসহ পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও

বিস্তারিত...

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং তাদের দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪