জুলাই-আগস্ট সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের মামলা’য় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার দিন নির্ধারণ হতে যাচ্ছে ১৩ নভেম্বর। এ উপলক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ দিন নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে।
রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে দুপুর সাড়ে ১২টার পর শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুরোনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়ায় এনে সরকারের ৭৪১ কোটি টাকা ক্ষতির মামলায় সাবেক বিচারপতি এ এফ এ মেসবাহ উদ্দিনসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) ভোরে। দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ।
জুলাই গণঅভ্যুত্থানের পর হাইকোর্টে নিয়োগ পাওয়া ২২ অতিরিক্ত বিচারপতিকে আজ স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে হবে। তবে একই সঙ্গে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী করা হয়নি।
রাজধানীর পুরান ঢাকায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন পেশাদার ভাড়াটে শুটার রুবেল ও ইব্রাহিম, যারা সরাসরি মামুনকে লক্ষ্য করে গুলি চালান। ভারত পালিয়ে যাওয়ার আগে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ৪ মিনিটের দিকে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
নিখোঁজের ২ দিন পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচাল (ডিডি) নাইম রহমানকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে মাদারীপুর থেকে উদ্ধার করা হয়। নাইম নিখোঁজ হওয়ার পর ডিএমপির মিরপুর মডেল থানায় একটি জিডি হয়েছিল।
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর গুলিস্তান জিরো পয়েন্টের সামনে বিস্ফোরণ হয়।
সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। এ নিয়ে ফের আলোচনা সৃষ্টি হয়েছে। তবে নিষিদ্ধ সংগঠন রাস্তায় নামলে তাদের গ্রেপ্তার করা হবে। গুলি চালানো হবে না। গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে। পাঠানো হবে আদালতে।
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি)
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রস্তুতিকালে তন্ময় সাহা (২৯)
কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে অগ্নিকাণ্ডের পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবার তার সঙ্গে বাড়তি সতর্কতার নির্দেশও দিয়েছে সংস্থাটি।