| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা সহসাই উঠছে না : আইন উপদেষ্টা

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর ভাষায়, 'সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে।' মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, 'দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন করছেন।

বিস্তারিত...

সাবেক মন্ত্রী হুমায়ূনের ছবি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে:জেল কর্তৃপক্ষ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যুর পর সামাজিকযোগাযোগ মাধ্যমে তার চিকিৎসাধীন অবস্থার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে।

বিস্তারিত...

এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই।

বিস্তারিত...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৭ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

খাগড়াছড়ির ‘সহিংস ঘটনা ঘটানোর’ উদ্দেশ্য ছিল দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দূর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কিছু সন্ত্রাসী চেষ্টা করেছিল, পূজা যাতে ভালোভাবে অনুষ্ঠিত না হয়।

বিস্তারিত...

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ সদস্য বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যাগ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এক উপ-পরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিস্তারিত...

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞ চলেছে ৪৩৮ স্থানে : তদন্ত কর্মকর্তার জবানবন্দি

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে দেশের ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড ঘটেছে। ৫০-এরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র। জবানবন্দিতে এমনটাই উল্লেখ করেছেন শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানান তিনি।

বিস্তারিত...

নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে সম্প্রীতি বিনষ্টে অনেক গোষ্ঠী সক্রিয় : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে। তবে আমরা এ ব্যাপারে সতর্ক আছি।

বিস্তারিত...

রাজউকের প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

বিস্তারিত...

ছেলেকে জামিন করানোর আশ্বাসে মাকে ধর্ষণ

রাজধানীর ডেমরায় কারাবন্দি ছেলেকে জামিনে বের করার কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার হওয়া যুবককে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিস্তারিত...

পূজায় সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : র‍্যাব ডিজি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। র‍্যাব মহাপরিচালক বলেন, আমরা

বিস্তারিত...

পাকিস্তানে নিহত তরুণ দুবাইয়ের কথা বলে বাংলাদেশ ছেড়েছিলেন

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক–ই–তালেবানে (টিটিপি) যোগ দিয়ে সেনা অভিযানে নিহত বাংলাদেশি তরুণ ফয়সাল হোসেনের (২২) পরিবার জানত তিনি দুবাইপ্রবাসী। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। ফয়সালের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে চলছে মাতম।

বিস্তারিত...

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে, বন্ধ হতে পারে দুই অ্যাপ

শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপ—টেলিগ্রাম ও বোটিমের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এ বিষয় তুলে ধরা হয়

বিস্তারিত...

সাবেক মন্ত্রীর পিএস তৌফিকার ১১৪ ব্যাংক হিসাব জব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ১১ দফা পরামর্শ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার ও বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪