জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে ডিবি পুলিশ নিজ বাসা থেকে তাকে আটক করে ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন ধারা অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেল বা আয়নাঘরে গুম-নির্যাতন ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে আয়নাঘরে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা সৃষ্টি হচ্ছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম।
গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ অনুষ্ঠিত হচ্ছে অভিযোগ গঠনের শুনানি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। প্রসিকিউশন আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে শুনানিতে অংশ নেবে বলে জানা গেছে।
সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ৯৯০ জন।
গত দুইদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ হাজার ২১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় এক মাদ্রাসা পরিচালক ও ইমাম (৫১) এবং এক নারী শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত কিশোরী উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ন্যায্য বিচার দাবি করে সমর্থকরা মানববন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) ‘শহীদ পিন্টু স্মৃতি পরিষদ’ আয়োজনে রাজধানীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সরকারের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ প্রণয়নের মাধ্যমে বহুদিনের দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়ীদের তালিকায় নাম আসায় বর্তমান পুলিশ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশ ইন’–এর শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি ও তাঁর শিশুসন্তানকে অবশেষে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
মাদক, দস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে শাজাহান খানের মেয়ে ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।