রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০২ জনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর আদাবর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করেছে কিশোর গ্যাং চক্রের সদস্যরা।
আওয়ামী সরকারের সময় বহিঃষ্কৃত স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।
রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বাসভবন যমুনায় এনসিপি নেতাদের বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে সহ-উপাচার্য, প্রক্টরসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও ধরনের সহায়তা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের আশপাশে অন্তত ১০টি যৌথ বাহিনীর গাড়ি প্রবেশ করেছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষে ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও গ্রামবাসীসহ অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুরেই ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা জারির পর বিকেল থেকে অভিযান শুরু করে আর্মি, র্যাব, পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে যৌথ বাহিনী শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলো টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর বিজয় নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।