| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানবতাবিরোধী মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তি নির্বাচন করতে পারবেন না : শফিকুল আলম

মানবতাবিরোধী মামলায় গঠিত চার্জশিটে কোনো ব্যক্তির নাম থাকলে তিনি নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এমনকি তারা সরকারি কোনো পদেও থাকতে পারবেন না। হস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, ‘আরেকটা বড় ডিসিশন ছিল, আইসিটি মামলায় যারা মানবতাবিরোধী অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না।

বিস্তারিত...

খালি নাম কইবা, সাঈদীকে ফাঁসির দায়িত্ব আমার

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাক্ষী দেয়ার জন্য সরকারি নিয়োগ প্রাপ্ত মধুসুদন ঘরামীকে ১৯৭১ সালের ঘটনার সাথে তার স্ত্রী শেফালী ঘরামীকে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ধর্ষণ করেছে মর্মে মিথ্যা সাক্ষ্য দিতে বলা হয়। কিন্তু মধুসুদন সেইফ হাউজে থেকে পালিয়ে গিয়ে সাক্ষ্য দিতে অস্বীকার করলে তাকে ফেরৎ নিয়ে এসে রাতভর নির্মম নির্যাতন করা হয়। এরপরও তিনি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তার নাতি সুমনকে অপহরণ করে, তাকে সামনে রেখে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেয়া হয়। অবশেষে তার নাতির জীবন বাঁচাতে মধুসুদন বাধ্য হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত হন এবং সেইফ হাউজে আটক থাকতে বাধ্য হন। একই সাথে সাক্ষীরা দীর্ঘ সময় ধরে ঢাকার গোলাপবাগে অবস্থিত সেইফ হাউজে জোরপূর্বক আটক থাকার ঘটনা জানিয়েছেন।

বিস্তারিত...

বেপরোয়া মাদকচক্র: আসছে ১৮ জেলার ১০৫ পয়েন্ট দিয়ে

ভারত ও মিয়ানমার থেকে মাদকের অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশে। জল ও স্থলপথে দেদার মাদক আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলছে, আন্তর্জাতিক মাদক চোরাচালানের রুট ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ এবং ‘গোল্ডেন ক্রিসেন্ট’-এর একেবারে কেন্দ্রে বাংলাদেশ। প্রবেশপথ হিসেবে দেশের সীমান্ত-সংলগ্ন ১৮ জেলার ১০৫টি পয়েন্ট মাদকের প্রধান রুট হিসেবে চিহ্নিত করেছে প্রতিষ্ঠানটি। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ইউএনওডিসি) তথ্য বলছে, বাংলাদেশে যত মাদক ঢুকছে, এর মাত্র ১০ শতাংশ ধরা পড়ছে।

বিস্তারিত...

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

বিস্তারিত...

আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায়

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর রায় ঘোষণা করা হবে আজ।

বিস্তারিত...

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে ভাঙচুর-হামলা, বেশ কয়েকজন আহত

জধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

চাঁন গ্রুপের রাজিব ও মানিক চাপাতিসহ গ্রেপ্তার মোহাম্মদপুরে

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার আসামি মানিক (২১) এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিবকে (২০) চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

যাত্রাবাড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

বিস্তারিত...

নিজেদের নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন পুলিশ

সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে আদাবর থানায় একটি ফোনকল আসে। কলকারী জানান, শ্যামলী হাউজিং এলাকায় এক যুবককে আটকে রাখা হয়েছে এবং তাকে যেন উদ্ধার করা হয়। ফোনকল পেয়ে আদাবর থানা থেকে চার সদস্যের একটি দল রওনা দেয় ১০ নম্বর রোডের দিকে।

বিস্তারিত...

খৈয়াছড়ায় স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনার রাস্তায় পর্যটকদের সঙ্গে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

নীলফামারী ইপিজেডে সংঘর্ষ ও শ্রমিক নিহতের ঘটনায় সব কারখানা বন্ধ

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। ২৩ দফা দাবিতে গত শনিবার থেকে এভারগ্রীন কোম্পানির শ্রমিকরা আন্দোলন শুরু করলে তা ধীরে ধীরে অন্য কারখানার শ্রমিকদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বিস্তারিত...

ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ১৪ মন্ত্রী-এমপিসহ ২২ আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হওয়া বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী ও সাত এমপিসহ ২২ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪