ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনকর্মের অভিযোগে ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে একটি ককটেল তৈরি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৩৫টি ককটেল, বোমা তৈরি সরঞ্জাম, হেলমেট ও বিপুল পরিমাণ জর্দার কৌটা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মোহাম্মদপুর থানা পুলিশ। শুক্রবার বিকেলে এ অভিযান চালানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানার সন্ধান পেয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেখান থেকে এসর উদ্ধার করা হয়ে।
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার লিমন মিয়া (৩৫) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচ এম ছোলায়মান হোসেন শহীদের ছেলে তিনি।
রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে কুপিয়ে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করা হয়। তার স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হন। এ ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ করে নিরাপত্তাসহ দুই দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
রাজধানীর হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামে এক যু
বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়রা আরেকজনকে ধরে পুলিশে দিয়েছেন ।
রাজধানীর শাহবাগে হাইকোর্টের সামনে নীল ড্রামে পাওয়া লাশটির ২৬ টুকরো গণনার কথা জানিয়েছে পুলিশ। অর্থাৎ চূড়ান্ত বর্বরতা হয়েছে খুন হওয়া ব্যক্তিটির সঙ্গে, তাকে হত্যার পর অন্তত ২৬ খণ্ড করা হয়েছে।
রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহের পাশে নীল ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় মিলেছে। এই ব্যক্তি হলেন রংপুরের বদরগঞ্জের বাসিন্দা আশরাফুল হক। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত হয়। তবে তিনি কীভাবে খুন হয়েছেন, কারা এই ড্রামে তার খণ্ডিত লাশ ফেলে গেল তা তদন্তে নেমেছে পুলিশ।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুঁড়িয়ে দেওয়া বাড়ি থেকে ‘পোড়া ইট’ সংগ্রহ করায় নির্জন আমিন খান (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের উল্টা পাশে একটি গাছের নিচে দুটি ড্রামের একটি থেকে এই খণ্ডিত লাশ পাওয়া যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা