বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলায় ঢাকা মহানগর ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজানুর রহমানকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানার সমালোচিত ওসি আলী ইফতেখার হাসানকে বদলির ঘটনায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় থানার সামনে ও থানার ভেতরে সবার মধ্যে বদলির খুশিতে মিষ্টি বিতরণ করা হয়। এমনকি মিষ্টি নিয়ে থানার ডিউটি অফিসার ও ওসিকেও মিষ্টি খাওয়াতে তার রুমে প্রবেশ করেন। এসময় ওসিও তাদের হাসিমুখে গ্রহন করেন। এছাড়া এলাকাবাসীর মধ্যেও মিষ্টি ভেতর করা হয়।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট স্বরূপনগর বিথারী হাকিমপুর চেকপোস্ট থেকে বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে, এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন পরিদর্শককে বদলি করা হয়েছে।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শুনানিকালে ধাক্কাধাক্কি-হাতাহাতি-কিল-ঘুষির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগষ্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) এই শুনানি শুরু হয়। শুনানিকালে বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে।
দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা উদ্বেগজনকহারে বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ধর্ষণ বেড়েছে ৬৮.৪৫ শতাংশ। এ সময় শিশুদের প্রতি ৩৮ শতাংশ সহিংসতা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২৬ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইনজীবীদের মধ্যে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে একদিনে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে চার বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে এ ময়নাতদন্ত করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম গোছানোর একটি সুযোগ তৈরি হয়েছে।