রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার দিনে ৫০৯৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় নানা অপকর্ম ও সন্ত্রাসী চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশকে (২৪) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় ওসি বাদী হয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী বিদেশি একটি নম্বর থেকে কল করে এই হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেন ওসি মাইনুল ইসলাম।
রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের প্রতীকে। প্রতিদিন জীবিকার তাগিদে এ নদে নামতে হয় বাংলাদেশি জেলেদের। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে অনেকেই আর ঘরে ফিরে আসছে না। সীমা লঙ্ঘনের অজুহাতে তাদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি।
রাজধানীর রমনা পার্কের লেক থেকে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) অচেতন অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়াসিমুল হক রাজধানীর মগবাজারের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।
জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে গেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন। তাদের মধ্যে ডিআইজি থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তাসসহ কনস্টেবলও রয়েছেন। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, পলাতকদের মধ্যে ১৫ জনের অবস্থান শনাক্ত করা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, রাজধানীর আফতাবনগরের এম ব্লকে।
অনেকে কাজের তদবিরের জন্য ফোন করেন বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানিয়েছেন, তার কাজ পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই। তবে প্রতিষ্ঠানের নামের শুরুতে গ্রামীণ থাকলে সেই প্রতিষ্ঠানগুলো কাজ পাচ্ছে বলে শুনেছেন তিনি।
নিম্নচাপ ভারতের উপকূলে উঠে স্থল নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বাতাসের চাপ বেশি। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইভাবে নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর
দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।
রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে মো. জাহিদ নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি ডাইরেক্টরকে (ডিডি) গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।